News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভোট পরবর্তী হিংসায় বেলেঘাটার বিজেপি কর্মী খুনে দ্রুত তদন্ত শেষের নির্দেশ সিবিআইকে
Image

ভোট পরবর্তী হিংসায় বেলেঘাটার বিজেপি কর্মী খুনে দ্রুত তদন্ত শেষের নির্দেশ সিবিআইকে

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি (হি. স.) : ভোট পরবর্তী হিংসায় বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের তদন্ত সিবিআইকে দ্রুত শেষ করতে নির্দেশ দিল আদালত।

শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া চলাকালীন নতুন সাক্ষ্য প্রমাণ এলে তা গ্রহণ করতে হবে। নতুন করে উপযুক্ত ধারা প্রয়োগের প্রয়োজন হলে, তাও করতে হবে। পাশাপাশি যদি নতুন কোনও অভিযুক্তর নাম উঠে আসে, সেই নামও যুক্ত করতে হবে। একইসঙ্গে সিবিআইকে দ্রুত তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।

কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে মামলা দায়ের করে অভিজিতের পরিবার। সেই মামলার চার্জ গঠনকে চ্যালেঞ্জ করে মৃতের মা এবং বাবা আদালতের দ্বারস্থ হন। আবেদনকারীদের দাবি, সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে যে ধারা প্রয়োগ করা দরকার সেই ধারা প্রয়োগ করা হয়নি। পরবর্তীকালে নিম্ন আদালতের নজরে বিচার প্রক্রিয়া চলাকালীন দৃষ্টি আকর্ষণ করলেও নিম্ন আদালত কর্ণপাত করেনি।

এদিন সেই মামলারই শুনানিতে এই নির্দেশ দেয় আদালত। কেন্দ্রীয় সরকার ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখার জন্য যে দল পাঠিয়েছিল, তাদের কাছেও অভিজিতের পরিবার সিবিআইয়ের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ জানিয়েছিল।

প্রসঙ্গত, গত বছর বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন বিজেপি কর্মী অভিজিৎ সরকারের অস্বাভাবিক মৃত্যু হয়। বিজেপির অভিযোগ, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কাঁকুড়গাছির শীতলাতলা লেনের বাসিন্দা অভিজিৎকে বেধড়ক মারধর করে৷ আরও অভিযোগ, গলায় তার পেঁচিয়ে ও পিটিয়ে মেরে ফেলা হয় অভিজিৎকে। এরপর পরিবারের সদস্যরা এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ ওই ঘটনায় নাম উঠে আসে স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশ পালেরও। পরিবারের অভিযোগ ছিল, সিবিআই ইচ্ছে করেই পরেশকে ডাকাডাকি করেনি। পরেশের গ্রেফতারির দাবিতে, পরিবারের সদস্যরা একাধিকবার ফুলবাগান ও বেলেঘাটা থানার সামনে অবস্থান বিক্ষোভও করেন।

Releated Posts

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top