News Flash

  • Home
  • প্রধান খবর
  • দু’দিনের সফরে শনিবারই ভারতে আসছেন ওলাফ স্কোলজ, এ দেশে রয়েছে একগুচ্ছ কর্মসূচি
Image

দু’দিনের সফরে শনিবারই ভারতে আসছেন ওলাফ স্কোলজ, এ দেশে রয়েছে একগুচ্ছ কর্মসূচি

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): আগামী শনিবার, ২৫ ফেব্রুয়ারি দুই দিনের ভারত সফরে আসছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ। দু’দিনের এই সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন জার্মান চ্যান্সেলর। দুই নেতা উভয় দেশের সিইও এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গেও মতবিনিময় করবেন।

জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন। এটাই হতে চলেছে চ্যান্সেলর স্কোলজের প্রথম ভারত সফর। এই সফরের সময় তাঁর সঙ্গে থাকবেন ঊর্ধ্বতন আধিকারিকরা এবং একটি ব্যবসায়ী প্রতিনিধি দল। প্রসঙ্গত, ভারত ও জার্মানি কৌশলগত অংশীদারিত্ব ভাগ করা মূল্যবোধ, বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়ার দ্বারা প্রতিষ্ঠিত। সুদৃঢ় বিনিয়োগ ও বাণিজ্য সংযোগ, সবুজ ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা এবং ক্রমবর্ধমান জনগণের মধ্যে সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করেছে।

Releated Posts

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ যেন ভালোবাসা ও সম্মান পায়: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): ধর্ম, জাতি, বয়স কিংবা লিঙ্গের পার্থক্য না করে দেশের প্রতিটি মানুষ যেন ভালোবাসা, সম্মান…

ByBySandeep Biswas Aug 20, 2026

ভারত-জাপান প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার

নয়াদিল্লি/টোকিও, ২০ আগস্ট (আইএএনএস): ভারত ও জাপান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দুই দেশই…

ByByNews Desk Aug 20, 2026

রাজস্থান বিধানসভার প্রথম দিনেই কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

জয়পুর, ২০ আগস্ট (আইএএনএস): রাজস্থান বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই বৃহস্পতিবার বিধানসভার বাইরে অবস্থান-বিক্ষোভ করল কংগ্রেস। সরকারি স্কুলে…

ByByNews Desk Aug 20, 2026

তামিলনাড়ুতে ৩১তম দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠকে সভাপতিত্ব অমিত শাহের

চেন্নাই, ২০ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার তামিলনাড়ুর মামল্লপুরমের কাছে কোভালমের একটি বেসরকারি বিলাসবহুল হোটেলে ৩১তম…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top