News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেনে হামলার বর্ষ পূর্তিতে রাশিয়ার নিন্দায় সরব হলেন ব্রিটেনের রাজা চার্লস
Image

ইউক্রেনে হামলার বর্ষ পূর্তিতে রাশিয়ার নিন্দায় সরব হলেন ব্রিটেনের রাজা চার্লস

লণ্ডন, ২৪ ফেব্রুয়ারি (হি. স.) : রাশিয়া বিনা প্ররোচনায় ইউক্রেনের উপর হামলা করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তিতে এভাবেই সরব হলেন ব্রিটেনের রাজা চার্লস । বাকিংহাম প্যালেস থেকে জারি করা একটি বিবৃতিতে ব্রিটিশ রাজা এ কথা বলেছেন চার্লস ।

শুক্রবার ছিল ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বর্ষপূর্তি । ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণের প্রথম বর্ষপূর্তিতে ব্রিটেনের কিং চার্লস এক বিবৃতিতে বলেছেন, বিনা প্ররোচনায় পুরো শক্তি দিয়ে রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ নামিয়ে এনেছে। রাশিয়ার হামলার সামনে ইউক্রেন সাহস দেখিয়েছে বলেও জানান তিনি। বিবৃতিতে কিং চার্লস লিখেছেন, ‘বিনা প্ররোচনায় রাশিয়ার পুরো শক্তির আক্রমণে ইউক্রেনের জনগণ এক বছর ধরে অকল্পনীয়ভাবে ভুগছে। এই ধরনের মানবিক ট্র্যাজেডির মুখে তারা সত্যিই অসাধারণ সাহস ও স্থিতিস্থাপকতা দেখিয়েছে।’

উল্লেখ্য ২০২২ সালের ২৪ ফ্রেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। তার পর থেকে এক বছর ধরে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ। ধ্বংস হয়েছে ইউক্রেনের হাসপাতাল থেকে আবাসন ও সরকারি ভবন। যুদ্ধের বর্ষপূর্তিতে ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবিতে প্রস্তাব পাশ হয় রাষ্ট্রপুঞ্জে। সেই ভোটাভুটি প্রক্রিয়ায় ভারত, চিন-সহ ৩২ সদস্য ভোটে অংশগ্রহণ করেনি। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি বিষয়টি নিয়ে রুচিরা কম্বোজ জানান, ‘‘ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন। আমাদের মনে হয় এই প্রস্তাবে দীর্ঘস্থায়ী শান্তি সুরক্ষিত করার যে পন্থার কথা বলা হয়েছে, তাতে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। আর সেই কারণেই আমরা ভোটদান থেকে নিজেদের বিরত রাখছি।

Releated Posts

হরমুজ প্রণালীতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান-ওমানের কারিগরি বৈঠক, আলোচনা ইতিবাচক: তেহরান

তেহরান, ২৬ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান ও ওমান তেহরানে একাধিক দফায় কারিগরি…

ByByNews Desk Jul 26, 2026

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top