News Flash

  • Home
  • প্রধান খবর
  • মেরঠে কোল্ড স্টোরে বয়লার বিস্ফোরণে চারজনের মৃত্যু
Image

মেরঠে কোল্ড স্টোরে বয়লার বিস্ফোরণে চারজনের মৃত্যু

মেরঠ, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : শুক্রবার বিকেলে মেরঠে একটি কোল্ড স্টোরের বয়লার বিস্ফোরণের কারণে একটি বড় দুর্ঘটনা ঘটেছে। এ কারণে হিমাগারের ছাদ উড়ে গেছে। বহু সংখ্যক শ্রমিক চাপা পড়েন। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ কাজে রয়েছেন। দুর্ঘটনার বিষয়টি আমলে নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আধিকারিকদের ত্রাণ কাজ চালানোর নির্দেশ দিয়েছেন এবং আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

জানা গিয়েছে, মেরঠ জেলার দৌরালা এলাকায় জনশক্তি কোল্ড স্টোরে শুক্রবার বয়লার বিস্ফোরণের কারণে গ্যাস লিকের কারণে বিস্ফোরণে ছাদটি সম্পূর্ণভাবে উড়ে গেছে। ছাদের ধ্বংসস্তূপের নিচে প্রায় ৫০ জন শ্রমিক আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এই কোল্ড স্টোরটি সারধানার প্রাক্তন বিএসপি বিধায়ক চন্দ্রবীর সিং-র বলে জানা গেছে। কিছু শ্রমিক ছাদ ও দেওয়ালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানা গেছে। পুলিশ ও দমকল বিভাগের গাড়ি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়।
জেলা শাসক দীপক মীনা, বিশেষ পুলিশ সুপার রোহিত সিং সজওয়ান, অতিরিক্ত জেলাশাসক দিবাকর সিং, পুলিশ সুপার (সিটি) পীযূষ সিংসহ উচ্চ অধিকারিকরা ঘটনাস্থলে আসেন। জেসিবির মাধ্যমে ধ্বংসাবশেষ অপসারণ করা হচ্ছে। তবে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Releated Posts

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top