News Flash

  • Home
  • দিনের খবর
  • বেহালার বাড়ি থেকে নিখোঁজ তরুণের দেহ মিলল উলুবেড়িয়ায়, শুরু পুলিশি তদন্ত
Image

বেহালার বাড়ি থেকে নিখোঁজ তরুণের দেহ মিলল উলুবেড়িয়ায়, শুরু পুলিশি তদন্ত

কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন বেহালার এক তরুণ। অবশেষে তাঁর মৃতদেহ মিলল উলুবেড়িয়ার খাল থেকে। ঘটনাটি ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। জানা গিয়েছে, বেহালার সেনহাটি কলোনির বাসিন্দা ১৯ বছরের হার্দিক দাস গত ১৪ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হন। কিন্তু তারপর সময় কেটে গেলেও বাড়ি আর ফেরেননি হার্দিক। দীর্ঘ অপেক্ষা করার পর হার্দিকের বাবা শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন। করেন ছেলে অপহরণের অভিযোগ।

পুলিশি তল্লাশি চলাকালীন হঠাৎই উলুবেরিয়া থানা থেকে খবর পাওয়া যায়, একটি মৃতদেহ উদ্ধার হয়েছে হাওড়ার হীরাপুর-কাঁটাখালি গ্রামের কাছে একটি ইটভাটা লাগোয়া খাল থেকে। সাথে সাথেই যোগাযোগ করা হয় হার্দিক দাসের বাবার সাথে এবং তিনি মৃতদেহ দেখে ছেলের দেহ বলে সনাক্ত করেছেন। এখন যে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে তা হল- হার্দিক দাস বাড়ি থেকে বেরিয়ে কোথায় গিয়েছিল? কিভাবে তিনি বেহালা থেকে পৌঁছে গেলেন উলুবেড়িয়া খালের ধারে? ইতিমধ্যেই হার্দিক দাসের মৃতদেহের ময়না তদন্ত করা হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top