News Flash

Image

নারাউড়া এলাকায় বিশাল অজগর উদ্ধার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: বিশালগড়ের নারাউড়া এলাকা থেকে উদ্ধার হল বিশাল আকারের একটি অজগর সাপ। বৃহস্পতিবার দুপুরে এলাকায় অজগরটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিশাল আকারের সাপটি দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় সিপাহীজলা বন দপ্তরের কর্মীদের। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। পরে সতর্কতার সঙ্গে অজগরটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অজগরটিকে পরবর্তীতে সিপাহীজলা চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয়। বন দপ্তরের কর্মীদের তৎপরতায় অজগরটি নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকায়।

ঘটনায় স্থানীয় বাসিন্দারা জানান, এত বড় আকারের অজগর এলাকায় দেখে তাঁরা প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন। পরে বন দপ্তরকে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করা হয়।

Releated Posts

ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইকে উত্তর ত্রিপুরার জল সংরক্ষণ উদ্যোগের প্রদর্শন

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক ২০২৬-এ উত্তর ত্রিপুরা জেলার জল সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ তুলে ধরা…

ByByReshmi Debnath Sep 24, 2026

জিএপি তহবিল বন্ধে বছরে প্রায় ৪,০০০ কোটি টাকার আর্থিক ক্ষতি: অর্থমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশের পর রাজ্যগুলির জন্য গ্যাপ অ্যাসিস্ট্যান্স ফর স্টেটস বা জিএপি তহবিল বন্ধ…

ByByTaniya Chakraborty Sep 24, 2026

সোমনাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে দুর্গাপুজোর মণ্ডপ, পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ২৪ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার চণ্ডীপুর বিধানসভার শ্রীরামপুরে এ বার দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ হতে চলেছে সোমনাথ মন্দিরের আদলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

মারধরে জখম যুবক, তিনদিনেও মামলা না নেওয়ার অভিযোগ থানার বিরুদ্ধে

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: কৈলাসহর থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার গুরুতর অভিযোগ উঠেছে। প্রচণ্ড মারধরে গুরুতর জখম হয়ে অমিত সরকার…

ByByReshmi Debnath Sep 24, 2026

Leave a Reply

Scroll to Top