News Flash

  • Home
  • বিনোদন
  • মুম্বইয়ে সোনু নিগমের কনসার্টের সময় ঝামেলা; মামলা রুজু পুলিশের, আহত শিল্পীর বন্ধু রব্বানি
Image

মুম্বইয়ে সোনু নিগমের কনসার্টের সময় ঝামেলা; মামলা রুজু পুলিশের, আহত শিল্পীর বন্ধু রব্বানি

মুম্বই, ২১ ফেব্রুয়ারি (হি.স.): কনসার্ট চলাকালীন আক্রান্ত হয়েছেন সঙ্গীতশিল্পী সোনু নিগম ও তাঁর সঙ্গীরা। অনুষ্ঠান চলাকালীন সোমবার সন্ধ্যায় মুম্বইয়ের চেম্বুর এলাকায় তিনি আক্রান্ত হন বলে জানা গিয়েছে। এই ঘটনায় তাঁর বন্ধু রব্বানি খান আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। সোনু নিগম জানিয়েছেন, “কনসার্টের পর আমি স্টেজ থেকে যখন নামছি, এমন সময় স্বপ্নিল প্রকাশ ফাতারপেকার আমাকে জড়িয়ে ধরে। তখন আমাকে বাঁচাতে আসা হরি ও রব্বানিকে ধাক্কা দেয় সে। তারপর আমি সিঁড়িতে পড়ে যাই।”

সোমবার সন্ধ্যায় চেম্বুরের অনুষ্ঠানে গান গাইছিলেন সোনু। ওই সময় স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে গায়কের ম্যানেজার সায়রার সঙ্গে অভব্য আচরণ করেন বলেও অভিযোগ। অনুষ্ঠান চলাকালীন বিধায়কের ছেলে সায়রাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। তখন মঞ্চ থেকে নামছিলেন সোনুও। অভিযোগ, ওই সময় সোনুকে ধাক্কা মারেন বিধায়কের ছেলে। ডিএসপি (জোন ৬) হেমরাজসিং রাজপূত বলেছেন, “লাইভ কনসার্টের পর সোনু নিগম মঞ্চ থেকে নামছিলেন, এমন সময় এক ব্যক্তি তাঁকে জড়িয়ে ধরে। আপত্তি করায় তিনি সোনু নিগম এবং তাঁর সঙ্গে থাকা দু’জনকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, সেই দু’জনের মধ্যে একজন আহত হন। অভিযুক্তের নাম স্বপ্নিল ফাতারপেকার। পরে স্বেচ্ছাসেবকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এফআইআর-এ একটিই নাম রয়েছে।”

Releated Posts

ভারতীরাজার প্রয়াণে গুরুত্বপূর্ণ ঘোষণা স্থগিত রাখলেন রাঘব লরেন্স

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): কিংবদন্তি তামিল চলচ্চিত্র পরিচালক ভারতীরাজা-র প্রয়াণে শোকপ্রকাশ করে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংক্রান্ত…

ByByNews Desk Jun 10, 2026

সোনম কপূরকে ‘ভীরে’ বলে জন্মদিনের শুভেচ্ছা করিনার, আবেগঘন বার্তা অনিল কপূরের

মুম্বই, ৯ জুন (আইএএনএস): বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান তাঁর ঘনিষ্ঠ বন্ধু সোনম কাপুর-কে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন।…

ByByNews Desk Jun 9, 2026

সমাজের পরিবর্তনের সঙ্গে সিনেমাকেও বদলাতে হবে: কঙ্গনা রানাউত

মুম্বই, ৯ জুন (আইএএনএস): দ্রুত বদলে যাওয়া সমাজের সঙ্গে তাল মিলিয়ে সিনেমাকেও ক্রমাগত বিবর্তিত হতে হবে বলে মন্তব্য…

ByByNews Desk Jun 9, 2026

অভিনেত্রী রুক্মিণী বসন্তের ভুয়ো বিকিনি ছবি-কাণ্ডে তদন্তে গতি, মেটার কাছে তথ্য চাইল কর্নাটক সাইবার পুলিশ

বেঙ্গালুরু, ৮ জুন (আইএএনএস): অভিনেত্রী রুক্মিণী বসন্ত-এর ভুয়ো বিকিনি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্তে…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top