News Flash

  • Home
  • বিনোদন
  • ‘তামিল আইডল’-এর মাধ্যমে নতুন গায়ক খুঁজবেন এআর রহমান, তামিলনাড়ু জুড়ে শুরু অডিশন
Image

‘তামিল আইডল’-এর মাধ্যমে নতুন গায়ক খুঁজবেন এআর রহমান, তামিলনাড়ু জুড়ে শুরু অডিশন

মুম্বই, ১৭ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে নতুন প্রতিভাবান গায়ক-গায়িকা খুঁজে বের করতে এবার ‘তামিল আইডল’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণে নামছেন সঙ্গীত পরিচালক এআর রহমান। রাজ্যজুড়ে শুরু হতে চলেছে এই বিশেষ প্রতিভা অন্বেষণ কর্মসূচির অডিশন।

তামিলনাড়ুর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পীদের খুঁজে বের করাই এই প্রতিভা অন্বেষণের লক্ষ্য। দেশের অন্যতম জনপ্রিয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সুরকার এআর রহমানের নির্দেশনায় নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।

শোটি সম্পর্কে এআর রহমান বলেন, “নতুন কণ্ঠের সন্ধানই সঙ্গীতের মূল বিষয়—যে কণ্ঠ একদিন লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে পারে। এই যাত্রার মাধ্যমে আমরা নতুন প্রতিভা, নতুন দৃষ্টিভঙ্গি এবং প্রজন্মের অজানা গল্প খুঁজে বের করি। ‘তামিল আইডল’-এর মাধ্যমে প্রথমবারের মতো তামিলনাড়ুর অসাধারণ কণ্ঠগুলিকে এক জায়গায় নিয়ে এসে তাঁদের প্রতিভা উদযাপনের সুযোগ করে দিচ্ছি।”

সোনি ভিজা-র তরফে ‘তামিল আইডল’-এর ঘোষণা করা হয়েছে। বিশ্বজুড়ে জনপ্রিয় একটি সঙ্গীত প্রতিযোগিতার ফরম্যাটের প্রথম তামিল সংস্করণ হিসেবে আত্মপ্রকাশ করছে এই অনুষ্ঠান।

১৮ আগস্ট থেকে অডিশনের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে। তামিলনাড়ুর বিভিন্ন প্রান্তের আগ্রহী গায়ক-গায়িকারা সনি লিভ অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন।

যাঁরা সরাসরি অডিশনে উপস্থিত হতে পারবেন না, তাঁরাও সনি লিভ অ্যাপের মাধ্যমে নিজেদের বাড়ি থেকেই অংশ নিতে পারবেন। এর জন্য অ্যাপে ‘তামিল আইডল অডিশন’ বিভাগ নির্বাচন করে ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

এদিকে, সম্প্রতি অস্কারজয়ী সুরকার এআর রহমান পরিচালক নাইলা আল খাজার আরবি সাইকোলজিক্যাল ফ্যান্টাসি-থ্রিলার ‘বাব’-এর সাউন্ডট্র্যাক প্রকাশ করেছেন। এই কাজের মাধ্যমে প্রথমবার কোনও আরবি ছবির জন্য সঙ্গীত পরিচালনা করলেন রহমান।

রহমান-এর মিউজিক লেবেল কেএম মিউজিক-এর মাধ্যমে মূল সাউন্ডট্র্যাকটি প্রকাশিত হয়েছে এবং বিশ্বজুড়ে এর পরিবেশনার দায়িত্বে রয়েছে ডিভো। অ্যালবামে রহমানের ১০টি বিশেষ সুর রয়েছে।

‘বাব’-এর সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে রহমান জানান, ছবিটির আবেগের জটিলতা এবং পরিচালক নাইলা আল খাজার তৈরি অনন্য জগত তাঁকে এই প্রকল্পের প্রতি আকৃষ্ট করেছিল।

_______ 

Releated Posts

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026

দীপিকা-রণবীরের ঘরে এল দ্বিতীয় কন্যাসন্তান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাঁদের…

ByBySandeep Biswas Sep 19, 2026

জুবিন গর্গের ২০০-রও বেশি বিরল গান ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ অসমের সঙ্গীতপ্রেমীর

গুয়াহাটি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত অসমিয়া গায়ক জুবিন গর্গের সঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন অসমের নগাঁও জেলার কুয়ারিতলের…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top