News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক
Image

পুর নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১ অক্টোবর: আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক( ডা.) মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক এবং দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা।

বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা জানান, এটি মূলত একটি নির্ধারিত সাংগঠনিক বৈঠক। পাশাপাশি আসন্ন বিভিন্ন নির্বাচন, বিশেষ করে পুর ও নগর পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

তিনি বলেন, আজ আমাদের নির্ধারিত সাংগঠনিক বৈঠক রয়েছে। এটি একটি নিয়মিত বৈঠক। পাশাপাশি সামনে যে সমস্ত নির্বাচন রয়েছে, বিশেষ করে বিভিন্ন পুরসভার নির্বাচন, তা নিয়েও আলোচনা হবে। কোথায় কে প্রার্থী হবেন, নির্বাচনী কৌশল কী হবে, সংরক্ষণের বিষয় এবং সামগ্রিক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।

দলের সাংগঠনিক কর্মকাণ্ড প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির সংগঠন ইতিমধ্যেই শক্তিশালী অবস্থায় রয়েছে। এখন দলের প্রত্যেক কর্মীকে আন্তরিকভাবে নির্বাচনী কাজে ঝাঁপিয়ে পড়তে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সংগঠন ইতিমধ্যেই যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। তাই সকলকে আন্তরিকভাবে এই কাজে নিজেদের নিয়োজিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।”

বৈঠকে সম্ভাব্য প্রার্থী নির্বাচন, সংরক্ষণ সংক্রান্ত বিষয়, নির্বাচনী কৌশল এবং বুথ ও তৃণমূল স্তরে দলের সংগঠন আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা। আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজ্যে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করায় বিজেপির রাজ্য দপ্তরের এই সাংগঠনিক বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ।

Releated Posts

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলিকাণ্ড, গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: ত্রিপুরা ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে গোমতী জেলার উদয়পুর মহকুমার গামারিয়া বাড়ির ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে তিপরা…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

শচীন দেববর্মনের জীবন ও সংগীতসাধনা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ অক্টোবর: কিংবদন্তি সংগীতশিল্পী শচীন দেববর্মনের জীবন, সংগ্রাম ও সংগীতসাধনা আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ অবস্থান

আগরতলা, ১ অক্টোবর: ভোট চুরি, গণতান্ত্রিক অধিকার হরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার…

ByByTaniya Chakraborty Oct 1, 2026

নাবালিকাকে চার মাস চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগ, বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গণ্ডাছড়ার এক নাবালিকাকে প্রায় চার মাস ধরে বেআইনিভাবে চাইল্ড কেয়ার হোমে আটকে রাখার অভিযোগে হস্তক্ষেপ…

ByByReshmi Debnath Sep 30, 2026

Leave a Reply

Scroll to Top