News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দুদিনের সফর সূচি নিয়ে নাগাল্যান্ডে নির্বাচনী প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রোড-শো এবং ভাষণ দেবেন মন ও তুয়েনসাঙে
Image

দুদিনের সফর সূচি নিয়ে নাগাল্যান্ডে নির্বাচনী প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রোড-শো এবং ভাষণ দেবেন মন ও তুয়েনসাঙে

কোহিমা, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : আজ সোমবার দুদিনের সফর সূচি নিয়ে নাগাল্যান্ডে নির্বাচনী প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের মন জেলা সদরে আয়োজিত রোড-শো এবং নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন বিজেপির সর্বভারতীয় শীর্ষ নেতা।

এখানে দলীয় সূত্রে জানা গেছে, আজ বিকাল ৩:২০টায় তিনি নয়াদিল্লি থেকে অসমের ডিব্রুগড় বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে বিকাল ৪-টার দিকে নাগাল্যান্ডের মন জেলার উদ্দেশ্যে রওয়ানা সফরসূচি অনুযায়ী আগামীকাল ২১ ফেব্রুয়ারি তিনি তুয়েনসাং জেলায় নির্বাচনী প্রচারসভায় ভাষণ দেবে।

উল্লেখ্য, ৬০ সদস্যের নাগাল্যান্ড বিধানসভা নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি। ভোটে বিজেপি ২০টি আসনে এবং জোটশরিক এনডিপিপি ৪০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। নাগাল্যান্ডে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য জাতীয় এবং আঞ্চলিক মোট ১২টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। রাজ্য রাজনীতিতে কোনও প্রভাব নেই, এমন বেশ কয়েকটি রাজনৈতিক দলও এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ময়দান চষে বেড়াচ্ছে। এদের মধ্যে আম আদমি পার্টি (আপ), রাইজিং পিপলস পার্টি, রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া সংক্ষেপে আরপিআই (এ) এবং এলজেপি (রাম বিলাস) প্রথমবারের মতো প্রার্থী দিয়েছে।

Releated Posts

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি

নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top