News Flash

  • Home
  • দেশ
  • নির্বাচন কমিশন ভেঙে দেওয়ার দাবি উদ্ধব ঠাকরের
Image

নির্বাচন কমিশন ভেঙে দেওয়ার দাবি উদ্ধব ঠাকরের

মুম্বই, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : শিবসেনার নাম-চিহ্ন সংক্রান্ত নির্দেশিকা নিয়ে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের তোপ দাগলেন উদ্ধব ঠাকরে। শনিবারই দেশে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচন কমিশনকে ‘মোদীর ক্রীতদাস’ হিসেবে আক্রমণ করেছিলেন বালাসাহেব পুত্র।

আজ সোমবার সুর আরও চড়িয়ে সরাসরি নিরপেক্ষতা হারিয়ে ‘বিজেপি বান্ধব’ হয়ে ওঠা নির্বাচন কমিশনকে ভেঙে দেওয়ার দাবি তুলেছেন। তাঁর কথায়, ‘বিজেপি নেতাদের অঙ্গুলি হেলনে চলা নির্বাচন কমিশনকে পোষার কোনও কারণ নেই। বরং ভেঙে দেওয়া হোক। সাধারণ মানুষের ভোটেই নির্বাচিত করা হোক নির্বাচন কমিশনারদের। কেউ যাতে কোনও রাজনৈতিক দলের পোষ্যভৃত্য হিসেবে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ না পায়, তা নিশ্চিত করা জরুরি হয়ে দাঁড়িয়েছে।’
প্রসঙ্গত, গত শুক্রবারই বালাসাহেব ঠাকরের হাতে গড়া শিবসেনার নাম-চিহ্ন উদ্ধব ঠাকরের কাছ থেকে কেড়ে বিজেপি এজেন্ট মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে গোষ্ঠীকে সঁপেছে নির্বাচন কমিশন। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এদিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে উদ্ধব ঠাকরে গোষ্ঠী। আর দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ হওয়ার পরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বালাসাহেব পুত্র বলেন, ‘এখনও পর্যন্ত একটাও নজির দেখাতে পারবেন না, যেখানে কোন দলের নাম-চিহ্ন দলের একটি গোষ্ঠীকে দেওয়া হয়েছে।

Releated Posts

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026

জামশেদপুরে কানাড়া ব্যাঙ্কে দিনদুপুরে ডাকাতি, নগদ ও সোনা লুট পাঁচ সশস্ত্র দুষ্কৃতীর

জামশেদপুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের জামশেদপুরে বৃহস্পতিবার দিনদুপুরে কানাড়া ব্যাঙ্কের একটি শাখায় বড়সড় ডাকাতির ঘটনা ঘটেছে। গোলমুড়ি এলাকার…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ড, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মোদির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রেটার নয়ডায় ডাবল ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 24, 2026

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top