News Flash

  • Home
  • প্রধান খবর
  • কন্নড় চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি, প্রয়াত প্রবীণ পরিচালক এস কে ভগবান
Image

কন্নড় চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি, প্রয়াত প্রবীণ পরিচালক এস কে ভগবান

বেঙ্গালুরু, ২০ ফেব্রুয়ারি (হি.স.): কন্নড় চলচ্চিত্র জগতে অপূরণীয় শুন্যতার সৃষ্টি হল! প্রয়াত হয়েছেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক এস কে ভগবান। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি, সোমবার বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক এস কে ভগবান। বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। কন্নড় ভাষায় ‘কস্তুরি নিভাসা’, ‘ইরাডু কানাসু’, ‘বায়লু দারি’, ‘জীবন চৈত্র’, ‘গালি মাতু’, ‘হোসা বেলাকু’, ‘অপারেশন ডায়মন্ড রকেট’-এর মতো কয়েকটি জনপ্রিয় ছবি তাঁরই সৃষ্টি।

প্রবীণ চলচ্চিত্র পরিচালক এস কে ভগবানের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই। এক টুইটবার্তায় মুখ্যমন্ত্রী বোম্মাই জানিয়েছেন, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রখ্যাত পরিচালক এস কে ভগবানের মৃত্যুর খবর শুনে আমি খুবই দুঃখিত। আমি প্রার্থনা করছি ঈশ্বর যেন তাঁর পরিবারকে এই কষ্ট সহ্য করার শক্তি দেন

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top