News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নির্বাচনোত্তর সন্ত্রাসে জড়িতদের গ্রেপ্তার না করলে শান্তি ফিরবে না : সুদীপ বর্মন
Image

নির্বাচনোত্তর সন্ত্রাসে জড়িতদের গ্রেপ্তার না করলে শান্তি ফিরবে না : সুদীপ বর্মন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফব্রুয়ারী৷৷ নির্বাচনোত্তর সন্ত্রাসে জড়িতদের গ্রেপ্তার না করে শুধুমাত্র শান্তি মিটিং করলে শান্তি ফিরবে না বলে অভিমত ব্যক্ত করেছেন কংগ্রেস নেতার সাথে রায় বর্মন৷ তিনি রবিবার বিশালগড় ও কমলা সাগর এলাকায় গিয়ে গত ১৬ ফেব্রুয়ারি অর্থাৎ ভোটের দিন রাতে আক্রান্ত পরিবার গুলির খোঁজখবর নেন৷ সন্ত্রাসের ক্ষতিগ্রস্ত পরিবার গুলির পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি৷ এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ রায় বর্মন বলেন,,মানুষ পুলিশ প্রশাসনের উপর ভরসা রাখতে পারছে না৷ সারা রাজ্যে বিধানসভা নির্বাচনের পর থেকে যেসব ঘটনা ঘটে চলেছে তাতে শাসকদলের একাংশ সন্ত্রাসীর পরিচয় দিয়ে চলছে৷ বিজেপির একাংশ নেতৃত্বকে সমাজবিরোধী নেশা কারবারি এবং সন্ত্রাসী বলে তিনি আখ্যায়িত করেছেন৷ যারা এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ সংঘটিত করে চলেছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন নেতারা সিকিউরিটি পেয়ে যাবে কিন্তু যারা এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়ছে তাদের কিন্তু সিকিউরিটি থাকবে না৷ তাদেরকে সাবধান করে দিয়ে সুদীপবাবু বলেন জনুরুষ যেভাবে সৃষ্টি হচ্ছে তাতে তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছেন৷ কংগ্রেস নেতা আরো বলেন আমরা আইন হাতে তুলে নেব না৷ যারা মানুষের জীবন সম্পত্তি নষ্ট করছে ,লুটপাট করছে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করুক৷ তিনি বলেন, যারা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার না করে নিরীহ মানুষদেরকে গ্রেফতার ও হয়রানি করার চেষ্টা হচ্ছে৷ বিজেপি এই রাজ্যে  জঙ্গলের রাজত্বের নিদর্শন তৈরি করেছে বলে তিনি অভিযোগ করেন৷  মানুষের অর্থনীতির উপর যখন আঘাত আসে তখন মানুষ  বাকরুদ্ধ হয়ে যায়৷ প্রশাসন এই পরিস্থিতিতে শান্তি বৈঠক আহ্বান করায় এ ধরনের শান্তি বৈঠকেরও কঠোর সমালোচনা করেছেন সুদীপবাবু৷ তিনি বলেন অপরাধীদের গ্রেপ্তার না করলে শান্তি বিঘ্নিত করবে তারাই৷ শান্তি বৈঠক করে কোন লাভ হবে না বলে তিনি মন্তব্য করেন৷ এদিন এলাকা সফরকালে সুদে প্রায় বর্মন বলেন, মানুষ গত ৫ বছরের যথেষ্ট অপমান অত্যাচার সহ্য করেছে৷ আর দশ দিন! সব হিসেব হবে! বিশালগড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের খোঁজখবর নিতে গিয়ে এভাবেই মন্তব্য করলেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন৷ তিনি বিজেপির উদ্দেশ্যে বলেন, সময় আসছে সব হিসেব হবে৷ এ ধরনের সন্ত্রাস থেকে বের হয়ে আসতে আহ্বান জানান সুদীপ রায় বর্মন৷ তিনি বলেন ভোটে বিজেপি কারচুপি করতে পারেনি৷  হুইলিয়া জারি করার পরেও মানুষ গিয়ে ভোট দিয়েছে৷ আরো বলেন ,ইভিএম পাল্টে নেবে বলে মনোবল শক্ত করার চেষ্টা করেছিল বিজেপি৷কিন্তু করতে পারেনি৷ ইভিএম স্ট্রং রুমে রয়েছে৷ মানুষ গত ৫ বছরের যথেষ্ট অপমান  নির্যাতন অত্যাচার সহ্য করেছে৷ আর দশ দিন! এভাবেই সতর্ক করে দিলেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন৷ এদিন সুদীপ রায় বর্মন ক্ষতিগ্রস্ত কংগ্রেস এবং বামফ্রন্ট পরিবার গুলির পাশে থাকারও আশ্বাস দেন৷

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top