News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কাউন্টিং এজেন্ট খুঁজে পাচ্ছে না বিরোধীরা আবার ক্ষমতায় আসার স্বপ্ণ দেখছে ঃ রাজীব ভট্টাচার্য
Image

কাউন্টিং এজেন্ট খুঁজে পাচ্ছে না বিরোধীরা আবার ক্ষমতায় আসার স্বপ্ণ দেখছে ঃ রাজীব ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফব্রুয়ারী৷৷ কংগ্রেস এবং সিপিআইএম রাজ্যে সন্ত্রাস সৃষ্টি করে শান্তির পরিবেশ বিঘ্নিত করার চক্রান্তে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি৷ রবিবার বিজেপি রাজ্য কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করা হয়৷ বিজেপির তরফ থেকে আরো বলা হয় কাউন্টিং এজেন্ট  খুজে না পেয়ে এখন রাজ্যজুড়ে ক্ষমতায় আসার কথা বার বার সামনে আনছে কংগ্রেস ও কমিউনিস্ট৷ রবিবার নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য৷ এত সুন্দর নির্বাচন সংগঠিত হওয়ার পর কংগ্রেস ও কমিউনিস্টরা বিগত দুইদিন যাবত রাজ্যে রাজনৈতিক হিংসা , রাজনৈতিক প্রতিহিংসা সংঘটিত করা শুরু করেছে৷ এবিষয়ে সজাগ দৃষ্টি রেখে চলেছে বিজেপি৷ কুমারঘাট , এন সি নগর , কাকড়াবন,  ৬ আগরতলা,  খোয়াই , মান্দাই,  সিমনা সহ বিভিন্ন জায়গায়  প্রতিহিংসার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য প্রয়াস  অব্যাহত রেখেছে৷ রবিবার বিজেপির নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য৷  তা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করার জন্য বিজেপি প্রস্তুত আছে বলে জানান তিনি৷ এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে৷ ২৫ বছরের সন্ত্রাসের রাজত্ব কায়েম করে ক্ষমতায় থাকা কমিউনিস্ট এবং এখন নতুন করে গুন্ডাবাহিনী কংগ্রেস সংযুক্ত হয়েছে৷ সন্ত্রাসের উপর হাতিয়ার করে তাদের রাজত্ব কায়েম ছিল৷ ১৯৯৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তাদের  এই সন্ত্রাস কায়েম ছিল৷  অন্যদিকে মাত্র ১৩ টি আসনে প্রার্থী দিয়ে রাজ্য জয়ের দিবা স্বপ্ণ দেখছে কংগ্রেস৷ গুন্ডা-বাহিনী ও সন্ত্রাসের দল এক হয়ে রাজ্যের মানুষের ওপর প্রতিহিংসার রাজনীতি নামিয়ে আনছে৷ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০২৩ সালে বিজেপি সরকার পুনঃপ্রতিষ্ঠিত হবে৷ এই সত্যকে রুখতে   পারে এমন কোন শক্তি নেই বলে জানান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য৷

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top