News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কল্যাণপুর হত্যাকাণ্ডে রাজনীতির সম্পর্ক নেই, দাবি পুলিশের
Image

কল্যাণপুর হত্যাকাণ্ডে রাজনীতির সম্পর্ক নেই, দাবি পুলিশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফব্রুয়ারী৷৷ কল্যানপুর থানা এলাকার দ্বারিকাপুরে দিলীপ শুক্রবার হত্যাকাণ্ডের পেছনে কোন রাজনৈতিক কারণ নেই বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে পুলিশ৷ জেলা পুলিশ সুপার জানিয়েছেন, দুই প্রতিবেশীর মধ্যে পারিবারিক ঝামেলা থেকেই মারপিটের ঘটনা৷ এতেই আহত হন দিলিপ  শুক্ল দাস নামে এক ব্যক্তি৷ শনিবার রাতেই খোয়াই জেলা হাসপাতালে থেকে জিবিতে স্থানান্তর করা হয়৷ চিকিৎসারত অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যু হয় দিলিপ শুক্ল দাসের৷ রবিবার কল্যাণপুর থানার অন্তর্গত দ্বারিকাপুরে দিলিপ শুক্ল দাসের মৃত্যুর ঘটনা সম্পর্কে স্পষ্টী করণ দিতে গিয়ে এই কথা জানান খোয়াই জেলার পুলিশ সুপার রতিরঞ্জন দাস৷  পারিবারিক বিষয়কে কেন্দ্রে করে মারপিটের ঘটনার জেরে দিলিপ শুক্ল দাসের  মৃত্যু হয়েছে৷ এই ঘটনার  তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে৷ আটক অভিযুক্তের নাম কৃষ্ণ কমল দাস৷  এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷  তদন্তে কারোর নাম উঠে এলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷ তবে এই ঘটনার সাথে কোন রাজনৈতিক সম্পর্ক নেই৷ রবিবার কল্যাণপুর থানার অন্তর্গত দ্বারিকাপুরে দিলিপ শুক্ল দাসের মৃত্যুর ঘটনা সম্পর্কে স্পষ্টীকরণ দিতে গিয়ে এই কথা জানান খোয়াই জেলার পুলিশ সুপার রতিরঞ্জন দাস৷

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top