News Flash

  • Home
  • মুখ্য খবর
  •  শিব মন্দিরে ধর্মপ্রাণ মানুষের উপচে পড়া ভীড়
Image

 শিব মন্দিরে ধর্মপ্রাণ মানুষের উপচে পড়া ভীড়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফব্রুয়ারী৷৷ দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহা শিবরাত্রি৷ শিবরাত্রি হল সনাতন ধর্মের উৎসব৷  শীতের শেষের দিকে এবং গ্রীষ্মের আগমনের আগে অমাবস্যার আগের রাত থেকে মহা শিবরাত্রি হিসেবে পালন করা হয়৷ মহা শিবরাত্রি হল হিন্দু দেবতা শিবকে উৎসর্গ করা একটি বার্ষিক উৎসব এবং হিন্দু ধর্মের – শৈব ধর্মের ঐতিহ্য , এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ৷ তিথি অনুসারে শনিবার সন্ধ্যা ছটা সাত মিনিট থেকে শুরু হয়েছে মহা শিবরাত্রি৷ রবিবার তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত মহা শিবরাত্রি থাকবে৷ মহা শিবরাত্রিকে কেন্দ্র করে শনিবারের পর রবিবার ও ভক্তরা ভিড় সমান রাজধানীর বিভিন্ন শিব মন্দির গুলিতে৷ বিশেষ করে মহিলারা শামিল হচ্ছেন এই পুজোতে৷ পরিবারের মঙ্গলার্থে বা সমাজের মঙ্গল কামনায় সমস্ত ভক্তরা উপোস থেকে শিবের মাথায় জল , দুধ,  মধু ঢেলে আসছেন৷ শিবরাত্রিকে কেন্দ্র করে ভক্তের সমাগম রবিবার পরিলক্ষিত হয়৷ অন্যদিকে বটতলা স্থিত মহাদেব মন্দিরেও পুজো দিতে সকাল থেকেই ভক্তদের ভীড় পরিলক্ষিত হয়৷ সকলে সুশৃঙ্খল ভাবে শিবের মাথায় জল ঢেলে পুজো দিয়ে মঙ্গলকামনা করেন৷
শিবা চতুর্দশী উপলক্ষে শনিবার সকাল থেকেই আগরতলা শহরসহ রাজ্যের সর্বত্র শিব মন্দিরগুলিতে মা বোনদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়৷ মনোবাসনা পূর্ণ করার প্রত্যাশায় শিবের আরাধ্যায় উঠেছেন ধর্মপ্রাণ মানুষ৷ বাঙালির বারো মাসেই তেরো পাবন৷ এই তেরো পার্বণের অন্যতম পার্বণ মহা শিবরাত্রি৷ ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহা শিবরাত্রি৷ শিব পুরাণ অনুসারে, শিবরাত্রির দিন শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন ও এই দিনেই দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল৷ তাই মহা সমারোহের সঙ্গে পালিত হয় এই মহা শিবরাত্রির ব্রত৷
ত্রিপুরার বিভিন্ন শিব মন্দির গুলিতে শিব ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় এই দিনটিতে৷ নিষ্ঠাভরে পুজো দিতে দেখা যায় ৮ থেকে ৮০ সকলকেই৷  শনিবার সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল মন্দিরে৷  বহু পুণ্যার্থীরা  মন্দিরে ছুটে আসেন মহা শিবরাত্রির পুজো উপলক্ষে৷ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দুধর্মীয় উৎসব৷ মহাশিবরাত্রি হল হিন্দুধর্মের সবর্োচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব ‘শিবের মহা রাত্রি’৷ এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়৷ ইতিহাস অনুসারে, শিবরাত্রি মাসের সবচেয়ে অন্ধকার রাত৷তবে বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে শিবরাত্রি মানে শিব এবং শক্তির বিবাহ উদযাপন করা৷শিব এবং পার্বতী উভয়ই প্রেম, শক্তি এবং ঐক্যের প্রতীক৷শিব চতুর্দশীর রাত্রিতে উপমহাদেশের লক্ষ লক্ষ নারী পুরুষ নির্বিশেষে শিবের মাথায় দুধ, ডাবের জল ঢেলে এবং ফুল ও বেলপাতা দিয়ে শিবের পূজা করেন৷ বিভিন্ন জায়গাতে মহাশিবরাত্রি খুব ধুমধাম করে পালন করা হয়৷ শিবলিঙ্গ হচ্ছে শিবের প্রতীক৷ শিব হলো হিন্দু সমাজের প্রধান এবং আদি দেবতা৷ এজন্যই বলা হয় দেবাদিদেব মহাদেব৷ রামায়ণ যুগেরও আগে, বিভিন্ন কারণে যেখানে শিবের জটিল মূর্তি তৈরি করে পূজা করা সম্ভব হয়নি, সেখানে অপেক্ষাকৃত নির্মাণ পদ্ধতি সহজ বলে শিবের প্রতীক হিসেবে শিবলিঙ্গের পূজার প্রচলন হয়৷ আধুনিক পাশ্চাত্য প্রভাবও তা খুব একটা কমাতে পারেনি৷ ভারতীয় সংসৃকতিতে সত্যমশিবমসুন্দর এই তিনটি শব্দের মধ্যেই শিব শব্দের ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায়৷ শিব ও সত্য পরস্পর এক ও অভিন্ন৷ তাই শিবপূজায় সত্য জীবন যাপনের জন্য সংকল্প করতে হয়৷ ঐ সত্যনিষ্ঠা মন বাক্য ও আচরণে সর্বদা যত্ন সহকারে পালন করা হলেই পরম সুন্দর শিব-চেতনায় মনটা ভরে ওঠে৷

Releated Posts

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top