News Flash

  • Home
  • দিনের খবর
  • গুরুজি এবং ছত্রপতি শিবাজি-র জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন অমিত শাহ
Image

গুরুজি এবং ছত্রপতি শিবাজি-র জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন অমিত শাহ

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : রবিবার সকালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দ্বিতীয় সরসঙ্ঘচালক মাধবরাও সদাশিব রাও গোলওয়ালকর ওরফে গুরুজি এবং ছত্রপতি শিবাজীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন তিনি টুইট করেছেন, ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দ্বিতীয় সরসঙ্ঘচালক শ্রদ্ধেয় শ্রী গুরুজি জাতির উন্নতির জন্য নিজেকে উৎসর্গ করেছেন এবং সারা জীবন যুবকদের মধ্যে দেশসেবার ধারণাকে শক্তিশালী করার কাজ করেছেন। তাঁর ত্যাগ, দৃঢ়তা ও দেশপ্রেম দেশবাসীর অনুপ্রেরণার কেন্দ্র হয়ে থাকবে। শ্রী গুরুজির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ আরেকটি টুইটে লিখেছেন, ‘ছত্রপতি শিবাজি মহারাজ, যিনি সারা জীবন দেশ ও ধর্মের জন্য বেঁচে ছিলেন, একজন অনন্য যোদ্ধা হিসেবে মাতৃভূমির স্বাধীনতার জন্য অক্লান্ত লড়াই করেছিলেন। একজন দক্ষ প্রশাসক হিসেবে তিনি স্বরাজ প্রতিষ্ঠা করতে সংগ্রাম করেছেন। শিবজয়ন্তীতে তাঁকে কোটি কোটি প্রণাম।

Releated Posts

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top