News Flash

  • Home
  • দেশ
  • কোয়ারেন্টাইন এনক্লোজার গতবারের চেয়ে ভালো, শনিবারই দেশে আসছে ১২টি চিতা
Image

কোয়ারেন্টাইন এনক্লোজার গতবারের চেয়ে ভালো, শনিবারই দেশে আসছে ১২টি চিতা

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): দ্বিতীয় দফায় দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসছে আরও ১২টি চিতা। কোয়ারেন্টাইন এনক্লোজার গতবারের চেয়ে এবার যথেষ্ট ভালো, সেখানেই কিছুদিন রাখা হবে ১২টি চিতাকে। ১৮ ফেব্রুয়ারি (শনিবার) ভারতে এসে পৌঁছবে ১২টি চিতা। এই ১২টি চিতার মধ্যে ৭টি পুরুষ ও ৫টি স্ত্রী চিতা। দক্ষিণ আফ্রিকা থেকে ১২টি চিতাকে দেশে নিয়ে আসছে ভারতীয় বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমান।

১৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ১২টি চিতাকে কুনো জাতীয় উদ্যানে ছেড়ে দেবেন। চিতা প্রকল্পের প্রধান এসপি যাদব শুক্রবার বলেছেন, মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ১২টি আফ্রিকান চিতাকে রাখার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে চিতাগুলি কোনও সমস্যার সম্মুখীন না হয়। তিনি বলেছেন, “ক্লোজ ক্যামেরা ইনস্টল করা হয়েছে এবং লাইভ ট্র্যাকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আমরা এবার যে কোয়ারেন্টাইন এনক্লোজার তৈরি করেছি তা আগেরটির চেয়ে ভাল।”

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে সিআইডির তল্লাশি, কালীঘাটের তৃণমূল কার্যালয়েও অভিযান

কলকাতা, ৯ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মঙ্গলবার একযোগে কলকাতার কালীঘাট ও ক্যামাক স্ট্রিটে তল্লাশি…

ByByNews Desk Jun 9, 2026

উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডার কমানোয় কেন্দ্রকে নিশানা বিরোধীদের, ‘অন্ধকার প্রকল্প’ নাম দেওয়ার কটাক্ষ

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (পিএমইউওয়াই) আওতায় বছরে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের সংখ্যা ৯ থেকে কমিয়ে ৪-এ…

ByByNews Desk Jun 9, 2026

দেবেগৌড়ার রাজ্যসভা মনোনয়ন ইস্যুতে কংগ্রেসের ‘কুমিরের কান্না’: কর্নাটক বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ৯ জুন (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়াকে রাজ্যসভার মনোনয়নের জন্য বিবেচনা না করার প্রসঙ্গে কংগ্রেস নেতাদের মন্তব্যকে…

ByByNews Desk Jun 9, 2026

কোচিং সেন্টারে গুলিচালনার মামলায় খান স্যারের গ্রেফতারিতে স্থগিতাদেশ, বড় স্বস্তি পাটনা আদালতের

পাটনা, ৯ জুন (আইএএনএস): কোচিং সেন্টারে গুলিচালনার ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ফয়সাল খান তথা ‘খান স্যার’-কে…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top