News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • আপডেট…ত্রিপুরা বিধানসভা নির্বাচন : বেলা ৩-টা পর্যন্ত ভোট পড়েছে ৬৯.৯৬ শতাংশ
Image

আপডেট…ত্রিপুরা বিধানসভা নির্বাচন : বেলা ৩-টা পর্যন্ত ভোট পড়েছে ৬৯.৯৬ শতাংশ

সবচেয়ে বেশি কমলপুর এবং সবচেয়ে কম ভোট পড়েছে বাগবাসা আসন

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বেলা ৩-টা পর্যন্ত ভোট পড়ছে ৬৯.৯৬ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে কমলপুর এবং সবচেয়ে কম বাগবাসা আসনে।
রাজ্য নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, ২৮ লক্ষ ১৪ হাজার ৫৮৪ জন ভোটারের মধ্যে ১৪ লক্ষ ৪৬ হাজার ৮৯১ জন ইতিমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
আজ সকাল সাতটা থেকে ৬০ সদস্যের ত্রিপুরা বিধানসভা নিৰ্বাচনের ভোটদান প্রক্রিয়া শুরু হয়৷ সকাল থেকেই ভোটগ্রহণের গতি বাড়তে থাকে। দূর-দূরান্ত থেকে তরুণ এবং বৃদ্ধ, সৰ্বস্তরের ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে নিজ নিজ ভোটকেন্দ্রে পৌঁছেছেন৷
অন্যদিকে, মিজোরামের ব্রু শরণার্থীরা ত্রিপুরায় পুনর্বাসিত হওয়ার পর এবার রাজ্যে প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে ধলাই জেলার অন্তর্গত ডুম্বুর লেকের ভোটাররা তাঁদের ভোট দিতে নৌকায় চড়ে আসেন। ইতিমধ্যে হাতে ভোটার-আইডি কার্ড নিয়ে নৌকার মাঝি সহ হাস্যোজ্জ্বল তরুণ ভোটারদের ভোট দিয়ে বাড়ি ফেরার ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বেজায় ট্রেন্ড করছে।
প্রসঙ্গত, ত্রিপুরায় প্রতি নির্বাচনে ভোটাররা উৎসবের মেজাজে ভোটাধিকার প্রয়োগ করেন। ২০২৩ বিধানসভা নির্বাচনও তার ব্যতিক্রম নয়।

Releated Posts

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top