News Flash

  • Home
  • প্রধান খবর
  • ত্রিপুরার বিধানসভা নির্বাচন : সকলকে ভোটদানের আর্জি জানালেন জেপি নাড্ডা
Image

ত্রিপুরার বিধানসভা নির্বাচন : সকলকে ভোটদানের আর্জি জানালেন জেপি নাড্ডা

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে সকলকে ভোটদানের আর্জি জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ।

এদিন সকালেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, “আমি ত্রিপুরার সকলকে ভোটারকে গণতন্ত্রের এই উৎসবে অংশ নেওয়ার অনুরোধ করছি। আপনাদের প্রত্যেকটি ভোট সুশাসন, উন্নয়ন ও দুর্নীতিমুক্ত সরকার গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে সাহায্য করবে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল থেকে চলছে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। সকাল ৭টা থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টে অবধি। মোট ৬০টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে। ত্রিপুরায় মোট ২৮ লক্ষ ১৩ হাজার ৪৭৮ জন ভোটার রয়েছন। তাঁদের মধ্যে পুরুষ ১৪ লক্ষ ১৪ হাজার ৫৭৬ জন, মহিলা ১৩ লক্ষ ৯৮ হাজার ৮২৫ জন জন এবং তৃতীয় লিঙ্গের ৭৭ জন ভোটার রয়েছেন। এদিকে, ত্রিপুরায় ৬০টি বিধানসভা কেন্দ্রে মোট ৩৩৩৭টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। এখন পর্যন্ত নির্বিঘ্নেই ভোটপর্ব চলছে বলে মুখ্য নির্বাচনী কার্যালয়ের তরফে জানানো হয়েছে

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top