News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ত্রিপুরা বিধানসভা নির্বাচন : ভোট দিলেন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক
Image

ত্রিপুরা বিধানসভা নির্বাচন : ভোট দিলেন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক

আগরতলা,১৬ ফেব্রুয়ারি(হি.স): ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি এদিন ধনপুর বিধানসভা কেন্দ্রে বড়নারায়ণ স্কুলে ভোটাধিকার প্রয়োগ করলেন।প্রসঙ্গত ,আজ বৃহস্পতিবার সকাল থেকে নির্ধারিত সূচি অনুযায়ী শুরু হয়ে গিয়েছে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ।ইতিমধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা সহ হেভিওয়েট প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।এদিন ভোটাধিকার প্রয়োগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।এদিন তিনি নিজ বিধানসভা কেন্দ্রে বড়নারায়ণ স্কুলে ভোট দান করলেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি গনদেবতাদের কাছে আহ্বান করেন বলেন ,গণতন্ত্রের মহাপর্বে ত্রিপুরায় বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে ভোটাধিকার প্রয়োগ করার জন্য। সাথে তিনি আরো জনগনের মতাধিকার প্রয়োগ করে গণতন্ত্র উৎসবে অংশ গ্ৰহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি আশা ব্যক্ত করে বলেন,গোটা ত্রিপুরা রাজ্যে প্রত্যাবর্তন নিশ্চিত হবে। সাথে তিনি দৃঢ়তার সুরে দাবি করলেন ,৪০টি আসনের অধিক বিজেপি প্রত্যাবর্তন হবেই।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top