News Flash

  • Home
  • খেলা
  • বিপুল মজুমদার স্মৃতি ‌সুপার ডিভিশন ক্রিকেটের প্রস্তুতি শুরু
Image

বিপুল মজুমদার স্মৃতি ‌সুপার ডিভিশন ক্রিকেটের প্রস্তুতি শুরু

ক্রীড়া প্রতিনিধি , আগরতলা, ১৬ ফেব্রুয়ারি।। বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু ২৩ ফেব্রুয়ারি থেকে। উদ্বোধনী দিনের মতো প্রতিদিন-ই তিনটি করে ম্যাচ রাখা হয়েছে। এম বি বি স্টেডিয়ামে ইউনাটেড ফ্রেন্ডস খেলবে জে সি সি-‌র বিরুদ্ধে, মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে স্ফুলিঙ্গ খেলবে শতদল সঙ্ঘের বিরুদ্ধে এবং নরসিংগড়ে পুলিস ট্রেণিং আকাদেমি গ্রাউন্ডে সংহতি ক্লাব খেলবে কসমোপলিটন ক্লাবের বিরুদ্ধে। আসরে ভালো ফলাফল করতে সবকটি দলই ইতোমধ্যে জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবছর ইউনাটেড ফ্রেন্ডস এবং স্ফুলিঙ্গ তুলনামূলক সবথেকে বেশী ভালো দল গড়েছে বলে ময়দানে খবর। দুদলেই জুনিয়র এবং সিনিয়র ক্রিকেটাররা রয়েছে। ‌শক্তিশালী ও ব্যালান্সড টিম গড়া হয়েছে আলোচনা করছেন ক্রিকেট প্রেমীরা। আসরে ভালো ফলাফল করতে ৬ দলই জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top