News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্য বাজেট ২০২৩ : পর্যটন শিল্পের বিকাশে ৪৯১.৬৬ কোটি টাকা বরাদ্দ
Image

রাজ্য বাজেট ২০২৩ : পর্যটন শিল্পের বিকাশে ৪৯১.৬৬ কোটি টাকা বরাদ্দ

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : ২০২৩-২৪ অর্থবর্ষে পর্যটন, সুন্দরবন বিষয়ক বিভাগ, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগ, পূর্ত বিভাগ, বিদ্যালয় শিক্ষা বিভাগে বিপুল টাকা বরাদ্দের প্রস্তাবের কথা বাজেটে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

২০২৩-২৪ অর্থবর্ষে রাজ্য বাজেটে মোট ৩ লাখ ৩৯ হাজার ১৬২ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার মধ্যে পর্যটন শিল্পের উন্নয়নের জন্য বরাদ্দ ঘোষণা করা হয়েছে ৪৯১.৬৬ কোটি টাকা। সুন্দরবন বিষয়ক বিভাগে উন্নয়নের জন্য বরাদ্দ ৬০৯.১৫ কোটি টাকা। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগে উন্নয়ন কর্মের জন্য বরাদ্দ ৭৫৪.১১ কোটি টাকা। পাশাপাশি পূর্ত বিভাগে ৬৪৩৩.৩১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষে। বিদ্যালয় শিক্ষা বিভাগে বরাদ্দ ৩৭০৭৫.০৫ কোটি টাকা। কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন বিভাগের জন্য আগামী অর্থবর্ষে ১৩৩০.৮৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি বিভাগের জন্য আগামী অর্থবর্ষে ৭৫৪.১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেন চন্দ্রিমা ভট্টাচার্য।

বুধবার বিধানসভায় বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগে ২৬৬০৩.৫১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেন। পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক বিভাগে ৭২২.৭৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগে বরাদ্দ করা হয়েছে ৩৮৭.৭৬ কোটি টাকা। পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগে বাজেট বরাদ্দ করা হয়েছে ৫১৮.৪৮ কোটি টাকা। জনস্বাস্থ্য কারিগরি বিভাগে কাজের জন্য বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে ৪০৭৫.৫৯ কোটি টাকা।

Releated Posts

আইআইটি বম্বের পড়ুয়া সাহিলের পরিবারের সঙ্গে কথা রাহুল গান্ধীর, ন্যায়বিচারে পাশে থাকার আশ্বাস

মুম্বই, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আইআইটি বম্বের পড়ুয়া সাহিল ওয়াকোড়ের পরিবারের সঙ্গে ফোনে কথা বলে ন্যায়বিচারের দাবিতে তাঁদের পাশে…

ByByNews Desk Sep 24, 2026

নন্দীগ্রাম উপনির্বাচন: বিজেপি প্রার্থীর হলফনামা চ্যালেঞ্জ করে হাইকোর্টে কংগ্রেস

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামায় বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত…

ByByNews Desk Sep 23, 2026

মাদকমুক্ত বাংলা গড়ার অঙ্গীকার, ড্রাগ পাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গকে মাদকমুক্ত করতে তাঁর সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবৈধ মাদক…

ByByNews Desk Sep 23, 2026

মায়াবতীর ভাইপো ইশান আনন্দকে বিএসপির জাতীয় কনভেনর নিয়োগ

লখনউ, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): সাংগঠনিক রদবদলের মধ্যে নিজের ভাইপো ইশান আনন্দকে বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র জাতীয় কনভেনর হিসেবে…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top