News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্য বাজেট ২০২৩: রাস্তাশ্রী প্রকল্পের জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ
Image

রাজ্য বাজেট ২০২৩: রাস্তাশ্রী প্রকল্পের জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : ভালো রাস্তার দিকেই এবার বিশেষ ভাবে নজর দেওয়া হল ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে । বুধবার রাজ্য বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই গ্রাম বাংলায় নতুন রাস্তা নির্মাণ ও পুরাতন রাস্তা সংস্কারের জন্য নতুন প্রকল্প আনা হল। এই নতুন প্রকল্পের নাম ‘রাস্তাশ্রী’। ২০২৩-২৪ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই সঙ্গে অর্থমন্ত্রী এটাও জানিয়েছেন, এই প্রকল্পের মাধ্যমে আগামী অর্থবর্ষে গ্রাম বাংলার বুকে ১১ হাজার ৫০০ কিমি গ্রামীণ রাস্তার কাজ হাতে নেওয়া হচ্ছে।

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগেই গ্রামীণ এলাকার রাস্তা সংস্কার ও নতুন রাস্তা নির্মাণের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, একথা এক সপ্তাহ আগেই জানা গিয়েছিল। সঙ্গে এটাও জানা গিয়েছিল যে, নবান্ন থেকে এই মর্মে রাজ্যের প্রতিটি জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছিল, সব ঠিকঠাক থাকলে, আগামী দেড় দুই মাসের মধ্যেই জেলার ওই সব রাস্তার সংস্কার বা নির্মাণের কাজ সেরে ফেলতে হবে। তাই অর্থকষ্টের মধ্যেও এবারের বাজেটে জোর পড়েছে রাস্তায়। চালু হচ্ছে ‘রাস্তাশ্রী’।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top