News Flash

  • Home
  • দেশ
  • ইতিবাচক সমালোচনা, গুনমানসম্পন্ন বিতর্কই সংসদীয় গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ : ওম বিড়লা
Image

ইতিবাচক সমালোচনা, গুনমানসম্পন্ন বিতর্কই সংসদীয় গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ : ওম বিড়লা

গান্ধীনগর, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): ইতিবাচক সমালোচনা, গুনমানসম্পন্ন বিতর্কই সংসদীয় গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বললেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। লোকসভার স্পিকার ওম বিড়লা বুধবার গুজরাট বিধানসভায় দু’দিনের সংসদীয় কর্মশালার উদ্বোধন করেছেন। গুজরাটের জনপ্রতিনিধিদের আইন প্রণয়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন, সংসদীয় গণতন্ত্রের জন্য ইতিবাচক সমালোচনা এবং গুণমানসম্পন্ন বিতর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ।

লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন, সদনের শালীনতার ক্ষতি না করে স্বাস্থ্যকর বিতর্কের মাধ্যমে মানুষের উদ্বেগ উত্থাপন করা প্রতিটি সদস্যের দায়িত্ব। তিনি সদস্যদের আইন প্রণয়ন ক্ষমতার উন্নয়নে প্রযুক্তি ব্যবহারের ওপরও জোর দেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত ছিলেন। সমস্ত দলের নির্বাচিত বিধায়ক, সংসদ সদস্য, প্রাক্তন স্পিকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং নাগরিকরা কর্মশালায় অংশ নিচ্ছেন। লোকসভার স্পিকার ওম বিড়লা আরও বলেছেন, নিয়ম ও পদ্ধতি বোঝার মাধ্যমে সদস্যদের উচিত সদনকে অর্থপূর্ণ সংলাপের জায়গা করে তোলা। আলোচনার মাত্রা বেশি হলে আরও ভালো আইন প্রণয়ন হবে এবং সদনের মর্যাদাও বাড়বে।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top