News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্যের বাজেট কৃষিজ বিপনন থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে বরাদ্দ বৃদ্ধি
Image

রাজ্যের বাজেট কৃষিজ বিপনন থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে বরাদ্দ বৃদ্ধি

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : আজ বিধানসভায় রাজ্যের বাজেট পেশ করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবারের বাজেটে কৃষিজ বিপনন খাতে গত বারের বাজেটে বরাদ্দ করা হয়েছিল ৪০৩.৩০ কোটি টাকা। এবারের রাজ্য বাজেটে ব্যয়বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে ৪১৩.৪৩ কোটি টাকা।

কৃষি বিভাগে গত আর্থিক বছরে যেখানে বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছিল ৯৩১কোটি টাকা। ২০২৩-২৪ আর্থিক বছরে সেখানে বাজেট বরাদ্দ করা হয়েছে ৯৫৯.৩২ কোটি টাকা। অর্থাৎ বিপুল বরাদ্দ বেড়েছে কৃষি খাতে।

অনগ্রসরশ্রেণি কল্যাণ খাতে গত আর্থিক বছরে অনগ্রসরশ্রেণি কল্যাণ বিভাগে ব্যয়বরাদ্দ হিসেবে ধরা হয়েছিল ২১৭৮.৮২ কোটি টাকা। যা কিনা ২০২৩-২৪ আর্থিক বছরে বেড়ে হয়েছে ২২৪২.৫৮ কোটি টাকা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে ২০২২-২৩ বছরের বাজেট বরাদ্দ হয়েছিল ১৭,৫৭৬ কোটি টাকা। যা কিনা আগামী আর্থিক বছরের জন্য ধরা হয়েছে ১৮, ২৬৪.৬২ কোটি টাকা।

Releated Posts

সংসদ অচল করে দিচ্ছে বিরোধীরা, প্রশ্নফাঁস ইস্যুতে ‘বাছাই করা প্রতিবাদ’-এর অভিযোগ বিজেপির

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): চলতি বর্ষাকালীন অধিবেশনে বারবার সংসদের কার্যক্রম ব্যাহত করার জন্য বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগল বিজেপি।…

ByByNews Desk Aug 4, 2026

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, এ বছরেই ৩৫টি ঘটনায় প্রাণহানি ৩১ জনের

শ্রীনগর, ৪ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের গ্রীষ্ম জম্মু ও কাশ্মীরের মানুষের কাছে দীর্ঘদিন দুঃসহ স্মৃতি হয়ে থাকবে। কারণ,…

ByByNews Desk Aug 4, 2026

২০৩০ সালের মধ্যে ১০ হাজার জিআই নিবন্ধনের লক্ষ্য ভারতের, এফটিএ-র মাধ্যমে বাড়বে আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০ হাজার ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধনের লক্ষ্য নিয়েছে ভারত। একই সঙ্গে…

ByByNews Desk Aug 4, 2026

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026
Scroll to Top