News Flash

  • Home
  • খেলা
  • আন্তঃ স্কুল ক্রিকেটে হোলিক্রসকে হারিয়ে ২১ দলীয় লীগ শীর্ষে প্রগতি
Image

আন্তঃ স্কুল ক্রিকেটে হোলিক্রসকে হারিয়ে ২১ দলীয় লীগ শীর্ষে প্রগতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি।। দুরন্ত উজ্জ্বল দাস এবং রতন মালাকার। ষষ্ঠ উইকেটে ৭৮ রানের মূল্যবান পার্টনারশীপ গড়ে প্রগতি বিদ্যাভবনকে গ্রুপের শীর্ষে নিয়ে গেলো। গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি প্রগতি বিদ্যাভবন ২১ দলীয় স্কুল ক্রিকেট লিগেও শীর্ষস্থানে উঠে এসেছে। এর সুবাদে অবশ্যই অনূর্ধ্ব-১৭ স্কুল ক্রিকেটের সেমিফাইনালেও খেলার ছাড়পত্র পেয়েছে। উল্লেখ্য, আজ মঙ্গলবার ম্যাচ চলাকালীন একসময় মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন দলের কোচ নয়নমনি দেববর্মা। তবে ক্রিকেটারদের মনোবল ভাঙ্গতে দেননি। বরং বারবার উৎসাহ দিয়ে গেছেন। আর এতেই জয় এসেছে বলে মনে করছেন অভিভাবকরা। নরসিংগড় পঞ্চায়েত মাঠে মঙ্গলবার প্রগতি বিদ্যাভবন ৫ উইকেটে পরাজিত করে হোলিক্রশ স্কুলকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল ক্রিকেটে। সকালে টসে জয়লাভ করে দেবজ্যোতি পালের লড়াকু ইনিংসে হোলিক্রশ স্কুল ২১৫ রান করে। দলের পক্ষে দেবজ্যোতি ৯৫ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৪, দলনায়ক দ্বীগবিজয় সাহা ৪১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৭, অঙ্কন চন্দ ২০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৫ এবং অভিনব তাঁতি ২৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩৮ রান। প্রগতির পক্ষেশুভম চন্দ (‌২/‌৩০), বিক্রম দেবনাথ (‌২/‌৩৭) এবং রতন মালাকার (‌২/‌৪১) সফল বোলার। জবাবে খেলতে নেমে দলীয় ১৪০ রানে প্রথম সারির ৫ ব্যাটসম্যানকে হারিয়ে খাদের কিনারায় ছিলো প্রগতি। ওই অবস্থায় ‘‌বুধির দূর্গে কুম্ভ’ বুক চিতিয়ে হয়ে লড়াই‌ করে যায় উইকেটরক্ষক উজ্জল দাস এবং রতন মালাকার। ঠান্ডা মাথায় ব্যাট করে দুজন এগিয়ে নিয়ে যেতে থাকে দলকে। শেষ পর্যন্ত ওই জুটি অপরাজিতভাবে ৭৮ রান যোগ করে দলকে সেমিফাইনালে তুলে দেয়। রতন ৩২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ রানে এবং উজ্জল ৪০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৯ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে প্রথীক দেবনাথ ‌‌‌১৮ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০,বিক্রম দেবনাথ ৪৯ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩২,দলনায়ক সম্রাট দাস ২২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৭ এবং সুরজ সোম ৩১ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩৮ রান। ওহলিক্রশ স্কুলের পক্ষে সমীর নাথ ভারতী (‌২/‌৪০) সফল বোলার। ‌

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top