News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেট ধোনীর শতরানে জয়ী জোলাইবাড়ি
Image

শান্তিরবাজারে অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেট ধোনীর শতরানে জয়ী জোলাইবাড়ি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি।। ধোনীর ব্যাটিং তান্ডব। আর তাতেই জয় পেলো জোলাইবাড়ি স্কুল। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী নন। শান্তিরবাজারের অখ্যাত গ্রামের ধোনী রিয়াং। গেলো বছরের মতো এবারও দুর্দান্ত ফর্মে রয়েছে। মরশুমের প্রথম ম্যাচেই তঁার ব্যাট ঝলসে উঠলো। এলো শতরান। ধোনীর হাত ধরেই জোলাইবাড়ি স্কুল পরাজিত করলো সানফ্লাওয়ার ক্লাবকে। ১১৪ রানে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। বাইখোড়া স্কুল মাঠে মঙ্গলবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে ধোনীর তান্ডবলে দিশেহার হয়ে পড়ে সানফ্লাওয়ার ইংলিশ মিডিয়াম স্কুলের বোলাররা। ২২ গজে রীতিমতো ব্যান্ডব তান্ডব চালায় ধোনী। শেষ পর্যন্ত ৪৪.‌৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮২ রান করে জোলাইবাড়ি স্কুল। দলীয় ২১ রানের মাথায় মাঠে নেমে শেষ পর্যন্ত দলীয় ২২৫ রানের মাথায় আউট হয় ধোনী। আউট হওয়ার আগে ৮৯ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে চোখ ঝসানো ১১২ রান করে মহকুমার ওই উদীয়মান ব্যাটসম্যানটি। এছাড়া দলের পক্ষে শায়ন নম:‌ ৩১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭,সুরজিৎ ভৌমিক ১৯ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৭,হৃতম সরকার ৩৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৩, প্র‌য়াস দাস ১৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং পুলক চক্রবর্তী ১৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৯ রান। সানফ্লাওয়ার ক্লাবের পক্ষে টুটন ভৌমিক (‌৪/‌৫৪)‌ এবং সুপ্রদ্বীপ মজুমদার (‌২/‌২২) সফল বোলার। জবাবে খেলতে নেমে সানফ্লাওয়ার ক্লাব ১৬৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ওপেনার দেবরাজ দেবনাথ ১৩১ বল খেলে ১৩ টি বাউন্ডারির সাহায্যে ৭৫,‌ অঙ্কিত দেবনাথ ৫০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩২, সুপ্রদ্বীপ মজুমদার ২৭ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং প্রতীক দাস ১৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ (‌অপ:‌) রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। জোলাইবাড়ি স্কুলের পক্ষে শায়ন নম:‌ (‌৪/‌৫) এবং রাজীব দেবনাথ (‌২/‌১৮) সফল বোলার।‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top