News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বদলীয় নেত্রীদের হাতে আক্রান্ত মহিলা কমিশনের চেয়ারপার্সন
Image

স্বদলীয় নেত্রীদের হাতে আক্রান্ত মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী৷৷ মঙ্গলবার নির্বাচনী প্রচারের শেষ দিনে দুপুর আড়াইটা নাগাদ ধর্মনগরে শাসকদলের কর্মীদের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা যায়৷ অভিযোগ রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী ধর্মনগর জেল রোডে বিশ্বজিৎ মালাকার নামে এক কার্যকরতার বাড়িতে গেলে সেখানে স্বদলীয় কিছু কর্মী সমর্থকরা জড়ো হয়ে ধর্মনগরের বিজেপি প্রার্থী বিশ্ববন্ধু সেনের বিরুদ্ধে প্রচার সহ দাদন বিলির অভিযোগ তুলে তার উপর চড়াও হয়৷ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ৷ বর্ণালী গোস্বামীর অভিযোগ তাকে স্বদলীয় কর্মী সমর্থক সহ দলের মহিলা নেত্রীরা পুলিশের সামনে ঐ বাড়িরে আক্রমণ চালায় এবং বাড়ি থেকে টেনে বের করে তাকে মারধর করে এতে তিনি প্রচণ্ড আহত হয়েছেন৷ এই ঘটনা খবর নির্বাচন দপ্তরের কাছে পৌছাতেই ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের এ আর ও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুর বিষয়ে অবগত হন৷ তিনি জানান, এই বিষয়ে তদন্ত করা হচ্ছে৷ তদন্তের পরই তিনি কিছু বলতে পারবেন৷ এদিকে বাড়ির সদস্য বিশ্বজিৎ মালাকার এই ঘটনার ভিডিও ক্যামেরাবন্দী করতে গেলে তার মোবাইল ছিনিয়ে নেয় স্বদলীয় দুষৃকতিকারীরা৷ এতে উত্তেজনা আরও চরম আকার ধারণ করে৷ পরবর্তীতে আরও বিশাল কেন্দ্রীয় পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ৷ পুলিশের উপস্থিতি রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামীকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ৷ এই ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে জেল রোড এলাকায়৷ শাসক দলের কর্মী সমর্থকদের এহেন উন্মাদ আচরণে এলাকার মানুষের মধ্যে চরম ক্ষোভ ও ভয়ের সঞ্চার ঘটে এলাকার জনগণের মধ্যে৷ জানা গেছে এই ঘটনায় ধর্মনগর থানায় মামলা করবেন বর্ণালী গোস্বামী৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top