News Flash

  • Home
  • খেলা
  • নাইডু ট্রফিতে হতাশাব্যঞ্জক ত্রিপুরা দল গঠনে আরও গুরুত্ব প্রয়োজন
Image

নাইডু ট্রফিতে হতাশাব্যঞ্জক ত্রিপুরা দল গঠনে আরও গুরুত্ব প্রয়োজন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি।। রাজ্য দলের এবারকার মিশ্র ফল সত্যিই হতাশাব্যঞ্জক।প্রথম তিনটি ম্যাচের সঙ্গে শেষ চারটি ম্যাচের ফলাফল যেন রাত দিন ফারাক বর্তমান। বহুলাংশে সেই মিডল অর্ডার ব্যাটসম্যানরাই অনেকটা হতাশ করেছে। এ বিষয়ে রাজ্যের ক্রিকেট মহল যেমন নাখোশ। তেমনি কর্নেল সিকে নাইডু ট্রফিতে রাজ্য দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে কোচ প্রশিক্ষকরাও খুশি হতে পারেননি। প্রথম ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়ে তিন পয়েন্ট প্রাপ্তি, দ্বিতীয় ম্যাচে মিজোরামকে ইনিংস সহ ৪৪ রানে হারিয়ে বোনাস সহ ৭ পয়েন্ট অর্জন, তৃতীয় ম্যাচে সিকিমকেও ইনিংস সহ ১৫১ রানে হারিয়ে সাত পয়েন্ট অর্জনের সুবাদে তিন ম্যাচের শেষে ১৭ পয়েন্ট পেয়ে ত্রিপুরা দল গ্রুপ শীর্ষে অবস্থান করছিল। চতুর্থ ম্যাচে বাংলার কাছে ছয় উইকেটে পরাজয় দিয়ে অবনমনমুখী ত্রিপুরা আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি। পঞ্চম ম্যাচে মধ্যপ্রদেশের কাছে ২০৮ রানে পরাজয় এবং ষষ্ঠ ম্যাচে রাজস্থানের কাছে ১০ উইকেটে পর্যূদস্ত ত্রিপুরা দলের অবস্থান এবং চেহারা দুটোই পাল্টে দিয়েছে। শেষ ম্যাচে জম্মু-কাশ্মীরের কাছে আড়াই দিনের মধ্যে নয় উইকেটে পরাজয় শেষ পর্যন্ত ত্রিপুরা দলকে আট দলীয় গ্রুপে ষষ্ঠ স্থানে এনে দাঁড় করিয়েছে। আগামী দিনে রাজ্য দল গঠনের সময় অবশ্যই মিডল অর্ডারের ব্যাটসম্যানদের পাশাপাশি বোলিং লাইন আপেও পেসার-স্পিনারের কম্বাইনেশনে আরও কিছুটা নজর দেওয়া আবশ্যক বলে ক্রিকেট মহলের ধারণা। নিয়ম অনুসারে কোচরাও এ ধরনের রিপোর্ট দেবেন বলেই অনুমেয়।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top