News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৬ আগরতলা কেন্দ্রে যুব মোর্চার কার্যালয়ে হামলা, ব্যাপক উত্তেজনা
Image

৬ আগরতলা কেন্দ্রে যুব মোর্চার কার্যালয়ে হামলা, ব্যাপক উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ সোমবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের রাধানগর বাসস্ট্যান্ড সংলগ্ণ এলাকায় যুব মোর্চার দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়৷ অভিযোগের তীর কংগ্রেসের দিকে৷ খবর পেয়ে ছুটে আসেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত৷ তিনি অভিজোগ করেন আবার চিরাচরিত প্রথা শুরু করে দিয়েছেন এই কেন্দ্রের বিধায়ক৷ কিছু দুসৃকতীকে লালন পালন করেন তিনি৷ সারা বছর বিধানসভা কেন্দ্রের মানুষ তাঁকে পায় না৷ নির্বাচন এলেই শুরু হয় তার সন্ত্রাস৷ এদিন প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে কার্যালয়ে যুব মোর্চার কর্মীরা বসে ছিল৷ আচমকা ২০ থেকে ২৫ জনের দুসৃকতী এসে তাদের উপর আক্রমণ চালায়৷ ভাংচুর করা হয় বাইক, চেয়ার৷ এরপর পালিয়ে যেতে সক্ষম হয়৷ পরাজয়  নিশ্চিত জেনে এই ধরনের সন্ত্রাস করছেন বলে জানান বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত৷  নাটক মঞ্চস্থ করতে তিনি পণ্ডিত৷ মথা সুপ্রীমোকে মঞ্চে তুলে রাজনৈতিক ফায়দা তুলতে চাইলেন৷ পাল্টা মথা সুপ্রিমো তাঁকে ড্রামাবাজ বলে কটাক্ষ করেছেন৷ ২০ বছরের বিধায়কের কোন লজ্জা নেই৷ সন্ত্রাসকে কেন হাতিয়ার করা হচ্ছে নির্বাচনে- এই নিয়ে প্রশ্ণ তোলেন তিনি৷ একজন কর্মী আক্রন্ত হলে তার বাড়ি ঘেরাও করা হবে বলে হুশীয়ারী দেন৷ আইনের পথে যাবে বিজেপি বলেও জানান৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় প্রচুর আরক্ষা কর্মী ও টি এস আর৷

Releated Posts

এডুকেশন হাব গড়ার লক্ষ্যে উচ্চ শিক্ষা সংলাপ, শিক্ষার্থীদের মতামত নিল সরকার

আগরতলা, ৫ আগস্ট: রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের মতামতকে নীতিনির্ধারণে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বুধবার আগরতলার স্টেট…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

ভূঁইয়ার মাথায় গৃহবধূকে ঘিরে উত্তেজনা, নির্যাতনের অভিযোগে বিক্ষুব্ধ মহিলাদের হামলা; তদন্তে পুলিশ

বিশালগড়, ৫ আগস্ট: সিপাহিজলা জেলার বিশালগড় থানাধীন ভূঁইয়ার মাথা এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্বামীর পরিবার…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top