News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব
Image

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু হওয়া দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান-এর পরবর্তী পর্যায় হিসেবে বুধবার থেকে রাজ্যজুড়ে জেলা স্তরের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে।

মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, ইতোমধ্যেই রাজ্যের ৫৫টি মণ্ডলের প্রশিক্ষণ পর্ব সম্পন্ন হয়েছে। জেলা স্তরের প্রশিক্ষণের পাশাপাশি অবশিষ্ট পাঁচটি মণ্ডলের প্রশিক্ষণও শেষ করা হবে।
তিনি জানান, প্রদেশ বিজেপির ১০টি সাংগঠনিক জেলায় পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। আগামী ৫ থেকে ৭ আগস্ট দক্ষিণ, গোমতী ও সিপাহীজলা দক্ষিণ জেলায় প্রশিক্ষণ পর্ব আয়োজন করা হবে। ৮ থেকে ১০ আগস্ট সিপাহীজলা উত্তর, সদর গ্রামীণ ও সদর শহরাঞ্চল জেলায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। আর ১১ থেকে ১৩ আগস্ট ঊনকোটি, উত্তর, খোয়াই ও ধলাই জেলায় প্রশিক্ষণ পর্ব সম্পন্ন হবে।

সুব্রত চক্রবর্তী জানান, বুধবার গোমতী জেলার প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত থাকবেন প্রদেশ বিজেপির সভাপতি। এছাড়াও জেলা স্তরের প্রশিক্ষণে অংশ নিতে রাজ্যে আসবেন প্রদেশ বিজেপির প্রভারি রাজদীপ রায়, সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, গুরু প্রকাশ পাসোয়ান, রাজকুমার শর্মা, হেমন্ত গোস্বামীসহ দলের একাধিক কেন্দ্রীয় নেতা।
তিনি আরও জানান, জেলা স্তরের প্রশিক্ষণ পর্বে মোট ১২টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করা হবে। প্রতিটি জেলা থেকে সর্বোচ্চ ১৫০ জন প্রতিনিধি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন।

দলের দাবি, এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শগত চর্চা এবং কার্যকর জনসংযোগের লক্ষ্যে কর্মী ও পদাধিকারীদের আরও সুসংগঠিত করে তোলা হবে।
———–

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top