News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভূঁইয়ার মাথায় গৃহবধূকে ঘিরে উত্তেজনা, নির্যাতনের অভিযোগে বিক্ষুব্ধ মহিলাদের হামলা; তদন্তে পুলিশ
Image

ভূঁইয়ার মাথায় গৃহবধূকে ঘিরে উত্তেজনা, নির্যাতনের অভিযোগে বিক্ষুব্ধ মহিলাদের হামলা; তদন্তে পুলিশ

বিশালগড়, ৫ আগস্ট: সিপাহিজলা জেলার বিশালগড় থানাধীন ভূঁইয়ার মাথা এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্বামীর পরিবার ও স্থানীয়দের অভিযোগের জেরে এক গৃহবধূকে মারধরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত গৃহবধূর নাম ঝুটন দাস। তাঁর স্বামীর নাম কমল দাস। অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি শ্বশুর-শাশুড়ি ও স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করতেন এবং তাঁদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। পাশাপাশি বিভিন্ন সময়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্য ও প্রতিবেশীদের একাংশ।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে চলতে থাকা এই ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। মঙ্গলবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এলাকার কয়েকজন মহিলা একত্রিত হয়ে অভিযুক্ত গৃহবধূকে মারধর করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

Releated Posts

বালি উত্তোলন ব্যবস্থাপনায় নতুন প্রশাসনিক কাঠামো, দায়িত্বে শিল্প ও বাণিজ্য দফতর

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যে বালি উত্তোলন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন প্রশাসনিক কাঠামো চালু করল ত্রিপুরা সরকার। ১ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

মুদ্রা ঋণে নির্মাণসামগ্রীর ব্যবসা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রশংসায় নির্মলা সীতারামন

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে ত্রিপুরার এক মহিলার নির্মাণসামগ্রীর ব্যবসা সম্প্রসারণে সহায়তার জন্য জাতীয় স্তরের এক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top