News Flash

  • Home
  • দেশ
  • বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ৪৫২ জনের, আক্রান্ত ৯২,৩৪৫
Image

বিশ্বে করোনায় একদিনে মৃত্যু ৪৫২ জনের, আক্রান্ত ৯২,৩৪৫

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : ক্রমশই বিশ্বজুড়ে কমছে করোনাভাইরাসের সংক্রমণ দাপট। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ যেমন লাখের গণ্ডির নিচে নেমে এসেছে, তেমনই দৈনিক মৃত্যুও পাঁচশোর নিচে নেমেছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯২ হাজার ৩৪৫ জন। আর মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৪৫২ জন। তার মধ্যে শুধু জাপানে আর তাইওয়ানে মারা গিয়েছেন ২৬৩ জন। একই সময়ে মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ১,২০,৯১৯ জন। দৈনিক সংক্রমণের তুলনায় দৈনিক সুস্থতার হার বেশি হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে।

আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী, রবিবার সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে ছিল জাপান। পূর্ব এশিয়ার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৩৭১ জন। আর প্রাণ হারিয়েছেন ১৮১ জন। জাপানের পরে দৈনিক মৃত্যু ও শনাক্তের নিরিখে রয়েছে তাইওয়ান। দ্বীপপুঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৩০০ জন। করোনাভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৮২ জন। রাশিয়াতে নতুন করে আরও ১২ হাজার ৮৪৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আর মারা গিয়েছেন ৩৬ জন।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top