News Flash

  • Home
  • দিনের খবর
  • আগ্নেয়াস্ত্র সহ গোয়ালপোখরে গ্রেফতার ৪ দুষ্কৃতী
Image

আগ্নেয়াস্ত্র সহ গোয়ালপোখরে গ্রেফতার ৪ দুষ্কৃতী

গোয়ালপোখর, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : আগ্নেয়াস্ত্র সহ চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পুলিশ। পাঞ্জিপাড়া কুট্টি বস্তি এলাকায় নাকা চেকিংয়ের সময় তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল আনওয়ারুল হক (৩৮), তোসিফ (২২), শামিম আখতার (৪৫) ও শরিফুল ইসলাম (৩৬)। তাদের কাছ থেকে একটি পাইপ গান, কার্তুজ, লোহার রড, লোহা কাটার মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। আটক করা হয়েছে একটি যাত্রীবাহী গাড়িও। সোমবার ধৃতদের ইসলামপুর আদালতে তোলা হলে বিচারক তাদের আটদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই চারজন গাড়ি নিয়ে ধরমপুর থেকে পাঞ্জিপাড়ার কুট্টি বস্তি এলাকায় জমায়েত হওয়ার চেষ্টা করেছিল। ওই এলাকায় ডাকাতি করার ছক কষেছিল তারা। গাড়ি থামিয়ে তাদের জিজ্ঞাসা করতেই কয়েকজন দুষ্কৃতী সেখান থেকে পালিয়ে যায়। যদিও চারজনকে ধরতে সক্ষম হয় পুলিশ।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top