News Flash

  • Home
  • দেশ
  • দরিদ্র ও প্রান্তিকদের উন্নীত করাই শীর্ষ অগ্রাধিকারে পরিণত হয়েছে : প্রধানমন্ত্রী
Image

দরিদ্র ও প্রান্তিকদের উন্নীত করাই শীর্ষ অগ্রাধিকারে পরিণত হয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): দরিদ্র ও প্রান্তিক মানুষজনের উন্নীত করাই শীর্ষ অগ্রাধিকারে পরিণত হয়েছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে মহর্ষি দয়ানন্দ সরস্বতীর ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বছরব্যাপী উদযাপন সমারোহের সূচনা করেন। এই উপলক্ষ্যে ভাষণও দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, বর্তমানে দেশের মেয়েরাও রাফাল যুদ্ধবিমান উড়াচ্ছে। দরিদ্র ও প্রান্তিকদের উন্নীত করা শীর্ষ অগ্রাধিকারে পরিণত হয়েছে।

প্রধানমন্ত্রীর কথায়, মহর্ষি দয়ানন্দ সরস্বতী ভারতের নারীর ক্ষমতায়নের জন্য একটি কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন এবং সামাজিক বৈষম্য, অস্পৃশ্যতা এবং এই ধরনের অনেক বিকৃতির বিরুদ্ধে একটি শক্তিশালী প্রচার শুরু করেছিলেন। মহর্ষি দয়ানন্দজি বিশ্বাস করতেন আমাদেরই বিশ্বকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া উচিত। মহর্ষি দয়ানন্দ সরস্বতীর দেখানো পথ কোটি কোটি মানুষের মনে আশা জাগায়।”

মহর্ষী দয়ানন্দ সরস্বতী তাঁর সময়ের তুলনায় চিন্তাভাবনায় অনেক আধুনিকমনস্ক ছিলেন। তিনি নারী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। মহর্ষীর ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী উদযাপন সমারোহের সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যখন পশ্চিমী দুনিয়া নারী স্বাধীনতার প্রশ্নে দোলাচলে ভুগছিল, সেই সময় দয়ানন্দ সরস্বতী মেয়েদের পড়াশোনার জন্য উদ্যোগী হয়েছিলেন।

Releated Posts

পাটলিপুত্র টাউনশিপ প্রকল্পের বিরুদ্ধে বিহারে কৃষকদের আন্দোলন তীব্র

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): প্রস্তাবিত পাটলিপুত্র গ্রিনফিল্ড স্যাটেলাইট টাউনশিপ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় বিহারে কৃষকদের আন্দোলন আরও…

ByBySandeep Biswas Aug 25, 2026

মধ্যপ্রদেশ: ‘অপারেশন সিঁদুর’ মন্তব্যে মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে মামলা চালানোর অনুমোদন নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়নি

ভোপাল, ২৫ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় মধ্যপ্রদেশের জনজাতি…

ByByNews Desk Aug 25, 2026

২০ বিদ্রোহী তৃণমূল সাংসদকে নোটিস সুপ্রিম কোর্টের, স্পিকার আগেই নোটিস দিয়েছেন: সলিসিটর জেনারেল

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): ২০ জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া অযোগ্যতার আবেদনের নিষ্পত্তিতে বিলম্বের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

নির্বাচনী মামলার খারিজ চেয়ে আবেদন জানাতে বিজয়-আধব অর্জুনকে ২৭ আগস্ট পর্যন্ত সময় মাদ্রাজ হাইকোর্টের

চেন্নাই, ২৫ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় এবং মন্ত্রী আধব অর্জুনের বিরুদ্ধে দায়ের হওয়া নির্বাচনী মামলাগুলি…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top