News Flash

  • Home
  • খেলা
  • নাইডু ট্রফি : প্রথম দিনেই ১৪ উইকেট এগিয়ে জম্মু-কাশ্মীর, ব্যাকফুটে ত্রিপুরা
Image

নাইডু ট্রফি : প্রথম দিনেই ১৪ উইকেট এগিয়ে জম্মু-কাশ্মীর, ব্যাকফুটে ত্রিপুরা

ত্রিপুরা-‌১৫৬
জম্মু-‌কাশ্মীর-‌১০৩/‌৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি।। প্রথম দিনেই ব্যাকফুটে ত্রিপুরা। ঘরের মাঠে। জম্মু-‌কাশ্মীরের বিরুদ্ধে। অনূর্ধ্ব-‌২৫ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার ১৫৬ রানের জবাবে প্রথম দিনের শেষে সফররত জম্মু-‌কাশ্মীর ৪ উইকেট হারিয়ে ১০৩ রান করে। ত্রিপুরা এখনও ৫৩ রানে এগিয়ে রয়েছে। আজ দ্বিতীয় দিনের সকালে ত্রিপুরার বোলাররা যদি জ্বলে উঠতে না পারেন তাহলে মরশুমের শেষ ম্যাচেও পরাজয়ের তেঁতো স্বাদ পেতে হবে বিক্রম দেবনাথ-‌দের। শুধুমাত্র উইকেট ছুড়ে দিয়ে এসে ত্রিপুরাকে খাদের কিনারায় ফেলে দেন খোদ ব্যাটসম্যান-‌রা। সেট হয়েও আনন্দ ভৌমিক এবং বিক্রম কুমার দাস যেভাবে আউট হয়েছেন তা ক্ষমার অযোগ্য। এছাড়া দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান শ্রীদাম পালও নিজের উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। রবিবার সকালে সফররত দলের অধিনায়ক কানাইয়া ওয়াধাওয়ান টসে জয়লাভ করে মূল কাজটি করে দেন। স্যাতস্যাতে আবহাওয়ার জন্য নির্ধারিত সময়ের পর এদিন খেলা হয়। অধিনায়কের সিদ্ধান্ত সঠিকভাবে কাজে লাগান সফররত দলের বোলাররা। একসময় মাত্র ৩৩ রানে ৩ উইকেট হারানোর পর বিক্রম কুমার দাসের সঙ্গে রুখে দাড়ান আনন্দ ভৌমিক। বিক্রম শুরু থেকেই দ্রুত রান তোলার দিকে নজর দেন। ওই জুটি ১০৪ বল খেলে ৯৭ রান যোগ করে ত্রিপুরাকে লড়াই করার দিকে নিয়ে যান। বিক্রম ৮৬ বল খেলে ১৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৬ রান এবং আনন্দ ৪১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। এর আগে ওপেনার পল্লব দাস ১৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেছিলেন। বিক্রম এবং আনন্দ আউট  হতেই তাসের ঘরের মতো ভেঙ্গে যায় ত্রিপুরার ইনিংস। মাত্র ৩৬ ওভার ব্যাট করে ত্রিপুরা ১৫৬ রান করতে সক্ষম হয়। সফররত দলের পক্ষে বিশাল কুমার (‌৫/‌২৪), তাজিম ইউনিস তাক (‌২/‌১৭) এবং লোনে নাসির মুজাফর (‌২/‌৩০) সফল বোলার।‌‌‌ ত্রিপুরারকে অল্প রানে গুটিয়ে দিয়ে প্রথম দিনের শেষে ২৬ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১০৩ রান করে। দলের পক্ষে ধ্রুব শর্মা ৭৪ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৩, দলনায়ক কানাইয়া ওয়াধাওয়ান ৩৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৫ (‌অপ:‌), শুভম সিং পুনডির ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ এবং আর্য ঠাকুর ১০ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। ত্রিপুরার পক্ষে সন্দীপ সরকার (‌২/‌১০) সফল বোলার। আজ বোলারদের দিকেই তাকিয়ে থাকবে ত্রিপুরা।‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top