News Flash

  • Home
  • খেলা
  • লংতরাইভ্যালিতে অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে জামিরছড়া ক্রিকেট জোন চ্যাম্পিয়ন
Image

লংতরাইভ্যালিতে অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে জামিরছড়া ক্রিকেট জোন চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি।। লংতরাইভ্যালি মহকুমায় অনূর্ধ্ব ১৫ সেরা হয়েছে জামিরছড়া ক্রিকেট জোন। রবিবার ফাইনালে জামিরছড়া ক্রিকেট জোন ৫ উইকেটে পরাজিত করে মাছলি ক্রিকেট জোনকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। ঘাঘরাছড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে মাছলি ক্রিকেট জোনের গড়া ১৩৩ রানের জবাবে জামিরছড়া ক্রিকেট জোন ৫ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের তাজিম উদ্দিন ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে মাছলি ক্রিকেট জোন ২০.‌২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান করে। উইকেটে টিকে থাকার বেশী দ্রুত রান তোলার দিকে নজর দিয়ে ক্রমাগত উইকেট হারিয়ে গেছে মাসলি ক্রিকেট জোনকে। দলের পক্ষে কিষান মুন্ডা ১৪ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১, তন্ময় চন্দ ৩৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭, রাজন চন্দ ২৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ এবং বিশ্বজিৎ গোপ ৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় সর্বোচ্চ ৩৯ রান। জামিরছড়া ক্রিকেট জোনের পক্ষে তাজিম দেওয়ান (‌৫/‌১৯) এবং জয়দীপ কর্মকার (‌২/‌২২) সফল বোলার। জবাবে খেলতে নেমে জামিরছড়া ক্রিকেট জোন ২৩.‌৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ৬২ রানে ৫ উইকেটের পতনের পর দলের পক্ষে সমরাজ চৌধুরি এবং ইশান্ত শুক্ল বৈদ্য কড়া প্রতিরোধ গড়ে তুলে। ষষ্ঠ উইকেটে দুজন অপরাজিতভাবে ৭৪ রান যোগ করে দলকে মহকুমার সেরা করে। সমরাজ ‌‌২৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩ রানে এবং ইশান্ত ২৩ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে প্রসেনজিৎ দাস ১৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১,অভি শুক্লবৈদ্য ৩৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং প্রবীন কর্মকার ২১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। মাসলি ক্রিকেট জোনের পক্ষে তন্ময় চন্দ (‌২/‌৪৭) এবং অভিজিৎ দেব (‌২/‌৪৮) সফল বোলার। ‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top