News Flash

  • Home
  • দিনের খবর
  • চিকিৎসার গাফিলতিতে স্কুল ছাত্রীর মৃত্যুর অভিযোগ তুলে চিকিৎসকের বাড়ির সামনে বিক্ষোভ
Image

চিকিৎসার গাফিলতিতে স্কুল ছাত্রীর মৃত্যুর অভিযোগ তুলে চিকিৎসকের বাড়ির সামনে বিক্ষোভ

আসানসোল, ১২ ফেব্রুয়ারি (হি.স.): ভুল চিকিৎসার অভিযোগে কিশোরী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোলে। চিকিৎসকের বাড়ির সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখালেন মৃতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। ডাক্তারের বাড়িতে ও ক্লিনিকে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোয় আসানসোল উত্তর থানা ও কন্যাপুর ফাঁড়ির পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত স্কুল ছাত্রীর নাম শুক্লা মণ্ডল(১৭)। গত সোমবার আসানসোলের লালগঞ্জের বাসিন্দা রিঙ্কু মণ্ডল তার মেয়ে শুক্লাকে স্থানীয় দ্বিজেন ভুঁই নামে এক চিকিৎসকের কাছে নিয়ে আসেন। জ্বর, সর্দি ও কাশি হয়েছে বলার পরে ওই চিকিৎসক তাকে একটা ইনজেকশন দেন। এরপর সে অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কি ইনজেকশন তাকে দেওয়া হয়েছে, তা বাড়ির লোকেরা বলতে পারেননি আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকদের। পরে আসানসোল জেলা হাসপাতাল থেকে তাকে স্থানান্তরিত করা হয়। এরপরে শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। শুক্লা মণ্ডল আসানসোলের কন্যাপুর বেসিক হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। রবিবার সকালে তার মৃতদেহ নিয়ে এসে পরিবারের সদস্য পরিজন ও স্থানীয়রা চিকিৎসকের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তার বাড়িও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কন্যাপুর ফাঁড়ির পুলিশ।পরিবারের তরফে ওই চিকিৎসকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে বিক্ষোভ চলে।

Releated Posts

স্মার্টফোন-ল্যাপটপ নয়, রাজস্থান ভোটে ফিরছে চারপাই, কেটলি আর চিমটা

জয়পুর, ২৫ আগস্ট (আইএএনএস): স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্রচারের যুগে রাজস্থানের আসন্ন স্থানীয় নির্বাচন যেন নিয়ে আসছে…

ByByNews Desk Aug 25, 2026

টিআরই-৪ নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিহারের পড়ুয়াদের মিছিল, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): বিপিএসসি টিআরই-৪ নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এবং সরকারি নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে মঙ্গলবার বিহারের পটনায়…

ByByNews Desk Aug 25, 2026

শ্রীশৈলমের বিশ্রামাগারে পরিবারের পাঁচ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার

অমরাবতী, ২৫ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের তীর্থশহর শ্রীশৈলমে একটি বিশ্রামাগারের ঘর থেকে একই পরিবারের পাঁচ সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার…

ByByNews Desk Aug 25, 2026

মহারাষ্ট্রের পালঘরে আশ্রম স্কুলের ৭ বছরের ছাত্রের মৃত্যু, হাসপাতালে ২৬

পালঘর, ২৫ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের পালঘর জেলার একটি আবাসিক আশ্রম স্কুলের সাত বছরের এক ছাত্রের মৃত্যু হয়েছে। উচ্চ…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top