News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজারে অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে জয় দিয়ে শুরু কসমোপলিটনের
Image

শান্তিরবাজারে অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে জয় দিয়ে শুরু কসমোপলিটনের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ফেব্রুয়ারি।। উদ্বোধনী ম্যাচে জয় পেলো কসমোপলিটন ক্লাব। ২৩ রানে পরাজিত করলো শান্তিরবাজার স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে। রবিবার বাইখোড়া স্কুল মাঠে মহকুমা ক্রিকেট সংস্থার উদ্যোগে শুরু হয় ৮ দলীয় ওই আসর। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কসমোপলিটন ক্লাব ৪২.‌১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৪ রান করে। দলের হয়ে ৮ নম্বরে ব্যাট করতে নেমে হৃদয় দেবনাথ যদি কিছুটা ঝড়ো ব্যাট না করতো তাহলে দলীয় স্কোর ১৫০ রানের গন্ডি হয়তোবা পার হতো না। হৃদয় ৩৩ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪০ রান করে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে জয় চক্রবর্তী ৬৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৬, সৌরভ দেবনাথ ৫২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২২,তন্ময় মগ ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭,অঙ্কুর সেন ২৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং অমন দেবনাথ ১৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান। শান্তিরবাজার স্কুলের পক্ষে দলনায়ক সুমন শীল (‌৪/‌২৩), জয় মজুমদার (‌২/‌১৯) এবং অনিক মিত্র (‌২/‌৩৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে শান্তিরবাজার স্কুল ১৬১ রান করতে সক্ষম হয় ৩৮.‌১ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে। দলের পক্ষে দীপ্তনু দেবনাথ ৮৫ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে‌‌‌ ৪০,শুবঙ্কর বনিক ৬৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৯,জয় বনিক ৩৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০, জয় মজুমদার ৩৩ বল খেলে ১ টি  ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ এবং কর্ণ দেবনাথ ৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ৩০ রান। কসমোপলিটন ক্লাবের পক্ষে নায়েনগা মগ (‌৩/‌৪৩) এবং অমন দেবনাথ (‌২/‌২০) সফল বোলার। ‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top