News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • বড়দোয়ালী এলাকায় বিজেপি প্রার্থীর ভোট প্রচার তুঙ্গে
Image

বড়দোয়ালী এলাকায় বিজেপি প্রার্থীর ভোট প্রচার তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ কাজের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা তার নির্বাচনে এলাকা  বড়দেয়ালি এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার অব্যাহত রেখেছেন৷ শনিবার সকাল থেকেই তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের মন জয় করতে  ভোট প্রচারে যান৷  মুখ্যমন্ত্রীর ডক্টর মানিক সাহা শনিবার ভোট প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যেভাবে বর্তমান সরকার উন্নয়নমূলক কাজ করেছে তাতে মানুষ দারুন খুশি৷ জনগণ তা মূল্যায়ন করছেন৷ উন্নয়ন কাজের নিরিখেই জনগণ বিজেপিকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করে রাজ্যের শাসন ক্ষমতায় পুনরায় অধিষ্ঠিত করবেন৷ মুখ্যমন্ত্রী বলেন শিক্ষা স্বাস্থ্য ক্রীড়া সহ সব ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করা হয়েছে৷৷ উন্নয়নমূলক কাজের চিত্র রিপোর্ট কার্ড তৈরি করে মানুষের কাছে তুলে ধরা হচ্ছে৷ অন্য কোন দলের এ ধরনের হিম্মত নেই বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ আগামী দিনে কি কাজ করা হবে ভিষণ ডকুমেন্টে তা তুলে ধরা হয়েছে৷ তিনি বলেন আমরা যা বলি তা করি৷ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এলাকা কে শক্তিশালী করে জাতি উপজাতির উন্নয়নে কাজ করতে বিজেপির নেতৃত্বাধীন সরকার বদ্ধপরিকর বলেও তিনি জানান৷

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top