News Flash

  • Home
  • দেশ
  • প্রবল তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হিমাচলে, অবরুদ্ধ হয়ে পড়ল ২১৬টি সড়ক
Image

প্রবল তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হিমাচলে, অবরুদ্ধ হয়ে পড়ল ২১৬টি সড়ক

শিমলা, ১১ ফেব্রুয়ারি (হি.স.): প্রবল তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ল হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায়। বিগত ২৪ ঘন্টা ধরে অবিরাম তুষারপাত হয়েছে হিমাচল প্রদেশের লাহৌল-স্পিতি, কিন্নর, চাম্বা এবং কুল্লুতে। গত ২৪ ঘণ্টায় প্রবল তুষারপাতের কারণে হিমাচল প্রদেশের মোট ২১৬টি সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। এর মধ্যে তিনটি আবার জাতীয় সড়ক।

শুধুমাত্র সড়ক অবরুদ্ধ হয়নি, বিদ্যুৎ ও জল পরিষেবাও বিঘ্নিত হয়েছে। চরম ভোগান্তির মধ্যে রয়েছেন হিমাচল প্রদেশের জনগণ। বিগত ২৪ ঘন্টা ধরে প্রবল তুষারপাত হয়েছে লাহৌল-স্পিতি, কিন্নর, চাম্বা এবং কুল্লুতে। রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা অথরিটি জানিয়েছে, লাহৌল-স্পিতি, কিন্নর, চাম্বা এবং কুল্লু জেলাগুলিতে গত ২৪ ঘন্টায় ভারী তুষারপাত হয়েছে। রাজ্যে ৩টি জাতীয় সড়ক-সহ ২১৬টি রাস্তা বন্ধ হয়ে পড়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ ও জল সরবরাহ বিঘ্নিত হয়েছে।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top