News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • বড়দোয়ালী কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর বাড়ি বাড়ি ভোট প্রচার
Image

বড়দোয়ালী কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর বাড়ি বাড়ি ভোট প্রচার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ টাউন বড়দোয়ানী বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আশীষ সাহা শনিবার সকাল থেকেই বাড়ি বাড়ি ভোট প্রচারের শামিল হন৷ এবারের নির্বাচনে এলাকার জনগণ নতুন ইতিহাস তৈরি করবেন বলে অভিমত ব্যক্ত করেছেন তিনি৷ কংগ্রেস দল এবার বাড়ি বাড়ি ভোট প্রচারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে৷ শনিবার বড়দোয়ালী বিধানসভা এলাকায় ভোট প্রচারে গিয়ে এলাকার কংগ্রেস প্রার্থী আশীষ সাহা একথা বলেন৷ তিনি বলেন দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে৷ গণতন্ত্র হত্যার যে নীল নস্কা তৈরি করা হয়েছে তা ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে৷ ডাবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন তারা দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ ,বেকারত্ব দূরীকরণ সহ সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে৷ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে৷ ভোট প্রচারে গিয়ে তিনি তা উপলব্ধি করতে পেরেছেন৷ জনগণ পরিবর্তনের পক্ষে শামিল হবেন বলে তিনি উল্লেখ করেন৷ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ক্ষমতা লাভের জন্য উপনির্বাচনে ভোট লুট করেছেন বলে তিনি অভিযোগ আনেন৷ এবার জনগণ মুখ্যমন্ত্রীকে যোগ্য জবাব দেবেন৷ বড়দোয়ালী বিধানসভা এলাকার জনগণ গণতন্ত্রের পক্ষে মানুষের পক্ষে রায় দিয়ে নতুন ইতিহাস তৈরি করবেন৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top