News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • তেলিয়ামুড়াতেও ৮০ উর্ধ ও দিব্যাঙ্গ ভোটারদের বাড়ি বাড়ি ভোট নিলেন কমিশনের কর্মীরা
Image

তেলিয়ামুড়াতেও ৮০ উর্ধ ও দিব্যাঙ্গ ভোটারদের বাড়ি বাড়ি ভোট নিলেন কমিশনের কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ ফেব্রুয়ারী৷৷ নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে দিব্যাঙ্গ এবং প্রবীণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ শুরু করেছেন ভোট কর্মীরা৷ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রেও সেই চিত্র উপলক্ষিত হল৷ দিব্যাঙ্গ এবং প্রবীণ ভোটারদের সুবিধার্থে  ভোটের দিন যাতে দীর্ঘক্ষণ ভোটের লাইনে না দাঁড়াতে হয় তার জন্য ভারতবর্ষের নির্বাচন কমিশনের  উদ্যোগ প্রশংসনীয় উদ্যোগ৷ ভারতবর্ষের নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ২৮ তেলিয়ামুড়া বিধানসভা নির্বাচনে আশির উধর্ে প্রবীণ মহিলা-পুরুষদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কর্মীরা ভোট গ্রহন শুরু করেন বৃহস্পতিবার থেকে৷ ভোট গ্রহণ প্রক্রিয়া বৃহস্পতিবার থেকে শুরু হলেও শুক্রবারও একই চিত্র প্রত্যক্ষ করা গেল তেলিয়ামুড়া বিধানসভার বিভিন্ন এলাকায় গিয়ে৷ উল্লেখ্য, বিগত দিনগুলিতে লক্ষ্য করা গিয়েছে  দীপঙ্কর এবং প্রবীণ ভোটাররা দীর্ঘক্ষন লাইনে কিংবা ভোট গ্রহন কেন্দ্র গিয়ে বিভিন্ন সময় অসুবিধার সম্মুখীন হতে হতো৷ দিব্যাঙ্গর এবং প্রবীণ ভোটারদের কথা মাথায় রেখে ভারতবর্ষের নির্বাচন কমিশন এক অভিনব উদ্যোগ গ্রহণ করে ২০২৩ সালের নির্বাচনে৷ কমিশনের সেই নির্দেশিকা অনুসারে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভা গুলির মতো তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের দেবঙ্গ এবং প্রবীণ ভোটার তথা আশির উর্ধে প্রবীণ মহিলা-পুরুষদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্ব শুরু করে দিয়েছে ভোট কর্মীরা৷ প্রত্যেক প্রবীণ আশি উর্ধ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহন প্রক্রিয়ায় রীতিমতো খুশি সেই ভোটাররা৷

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top