News Flash

  • Home
  • খেলা
  • অভিনবের অলরাউন্ড পারফরম্যান্সে জয় দিয়ে শুরু হলিক্রস স্কুলের
Image

অভিনবের অলরাউন্ড পারফরম্যান্সে জয় দিয়ে শুরু হলিক্রস স্কুলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি।। জয় দিয়ে শুরু হোলিক্রস স্কুলের। হারিয়েছে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলকে। এই জয়ের সুবাদে হোলিক্রস স্কুল সেমিফাইনালের লক্ষ্যে কিছুটা এগিয়ে রয়েছে। তবে গ্রুপ লীগ পর্যায়ে নির্ণায়ক লড়াইটি হবে প্রগতি বিদ্যাভবনের সঙ্গে। জয় দিয়ে সূচনার উপর এখন পরিকল্পনা শুরু প্রগতি ম্যাচের। আজ, শুক্রবার খেলা ছিল ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে। টিসিএ আয়োজিত অনূর্ধ্ব-১৭ সদর ভিত্তিক আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ লীগ পর্যায়ের ম্যাচ। সকাল ১০ টায় ম্যাচ শুরুতে টস জিতে হোলিক্রস স্কুল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত ৪০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে দেবজ্যোতি পালের ৮১ রান, ওপেনার অভিনব তাঁতির ৫২ রান এবং দ্বিগবিজয় সাহার অপরাজিত ৪১ রান উল্লেখযোগ্য। দেবজ্যোতি ৬৯ বল খেলে নয়টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৮১ রান পায়। এছাড়া সৌরদীপ দেবনাথের অপরাজিত ৪০ রান ও মহীর্নব লস্করের ৩৩ রানও উল্লেখ করার মতো। ক্ষুদিরাম বসু স্কুলের অয়ন দেবনাথ দুইটি এবং অভিমন্যু সাহা ও সাগর দেববর্মা একটি করে উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে ক্ষুদিরাম বসু স্কুলের ব্যাটার্সরা মূলতঃ হোলিক্রস স্কুলের অধিনায়ক সমীর নাথ ভারতী, অভিনব তাঁতি ও অনুভব দাসের বোলিং দাপটে তেমন নৈপুণ্য দেখাতে পারেনি। ১৩.৪ ওভার খেলে ৭১ রানেই ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। অতিরিক্ত খাতে ৩৯ রান না পেলে তাদের স্কোর অর্ধশতকও হতো না। হোলিক্রস স্কুলের অভিনব তাঁতি ১৯ রানে ৪টি উইকেট দখল করে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পেয়েছে। তাছাড়া, অনুভব দাস ৯ রানে এবং সমীর নাথ ভারতী ২৫ রানে তিনটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026

ডায়মন্ড লিগে মরসুমসেরা ৮৮.০৫ মিটার ছুড়েও দ্বিতীয় নীরজ চোপড়া

লুসান, ২২ আগস্ট (আইএএনএস): ২০২৬ মরসুমের সেরা থ্রো করেও শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগের কাছে হার মানলেন ভারতের তারকা জ্যাভেলিন…

ByByNews Desk Aug 22, 2026

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026
Scroll to Top