News Flash

  • Home
  • প্রধান খবর
  • পশ্চিমবঙ্গে নাবালিকাদের উচ্চ হারে সন্তানধারণে শঙ্কা সুকান্তর
Image

পশ্চিমবঙ্গে নাবালিকাদের উচ্চ হারে সন্তানধারণে শঙ্কা সুকান্তর

কলকাতা, ১০ ফেব্রুয়ারি (হি.স.): পশ্চিমবঙ্গে নাবালিকাদের উচ্চ হারে সন্তানধারণে শঙ্কা প্রকাশ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

একটি সংশ্লিষ্ট প্রকাশিত রিপোর্টের উল্লেখ করে তিনি টুইটারে লেখেন, “এটি উদ্বেগজনক। পশ্চিমবঙ্গের মোট গর্ভবতী মহিলাদের ১৭ শতাংশ কিশোরী। ‘কন্যাশ্রী’-এর মতো প্রকল্প নিয়ে কী লাভ, যদি তারা আমাদের বোনদের পড়াশুনা করে ভবিষ্যৎ গড়তে সক্ষম না করে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ।“

টুইটের সঙ্গে তাঁর যুক্ত একটি সংবাদে লেখা হয়েছে, “রাজ্যের প্রায় ১৭ শতাংশ গর্ভবতী মহিলা কিশোরী। যদিও তারা বাংলায় বিবাহিত মহিলাদের মাত্র ৪ শতাংশ, সরকারের ‘মাতৃমা’ কর্মসূচির অংশ হিসাবে সংগৃহীত তথ্যে এটি প্রকাশ পেয়েছে। একজন কিশোরী মহিলার জন্য ১৮ বা ১৯ বছর বয়সে বিয়ে করা বৈধ। কিন্তু স্বাস্থ্য বিভাগ মা এবং শিশু উভয়ের স্বাস্থ্য ঝুঁকি কমাতে কমপক্ষে ২১ বছর পর্যন্ত গর্ভধারণকে পিছিয়ে দিতে আগ্রহী। কিশোরী মায়েরা গর্ভাবস্থায় উচ্চ স্বাস্থ্য ঝুঁকিরএবং প্রসবের সময় জীবনের ঝুঁকির সম্মুখীন হয়। বিশেষজ্ঞরা বলছেন, কিশোরী মায়েদের শিশুরা কম জন্ম ওজন, নির্দিষ্ট সময়ের আগে জন্ম এবং অন্যান্য নবজাতকের জটিলতার ঝুঁকির সম্মুখীন হন।“

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top