News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাড়িতে বসে দেখছেন রোগী, ধর্মনগর হাসপাতালের দন্ত চিকিৎসক নন্দিতা দেবের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image

বাড়িতে বসে দেখছেন রোগী, ধর্মনগর হাসপাতালের দন্ত চিকিৎসক নন্দিতা দেবের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কর্তব্য গাফিলতির অভিযোগ৷ ধর্মনগর বাড়িতে বসে মোটা অংকের বিনিময়ে রোগী দেখছেন তিনি৷ হাসপাতালে সাপ্তাহে দু-একদিনের বেশি দেখা মিলছে না এই মহিলা চিকিৎসকের বলে অভিযোগ৷
কদমতলা সামাজিক হাসপাতালে চলছে ভুতুড়ে কান্ড৷ হাসপাতালের দন্ত চিকিৎসক নন্দিতা দেবের বিরুদ্ধে একঝাঁক অভিযোগ৷ এমন কি হাসপাতালের এম ও আই সি সন্দীপ দেব খোদ অভিযোগ করছেন এই মহিলা চিকিৎসকের বিরুদ্ধে৷ জানা গেছে তিনি মর্জি মাফিক ডিউটি করে চলছেন৷ ডিউটিতে আসেন দুপুরবেলা৷ হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কাউকেই তিনি পাত্তা দিতে নারাজ৷ সপ্তাহে দুই একদিন ইচ্ছে হলে ডিউটিতে আসেন অন্যথায় তিনি প্রায় প্রতিদিনই কর্তব্যে গাফিলতি করে চলেছেন বলে অভিযোগ হাসপাতাল ইনচার্জ সন্দীপ দেবের৷ বৃহস্পতিবারও একই অবস্থায়৷ বেশ কয়েকজন রোগী দাঁতের ব্যাথা নিয়ে হাসপাতালে এসে কয়েক ঘন্টা বসে থাকার পরও এই গুণধর মহিলা চিকিৎসক হাসপাতালে আসেননি৷    
কর্মসংসৃকতি নিয়ে দীর্ঘ পাঁচ বছর বিজেপি এবং আই পি এফ টি জোট সরকার ঢাক ঢোল পিটিয়েছে, কিন্তু ফিরেনি কর্মসংসৃকতি৷ মন্ত্রী বাহাদুররা হাসপাতালে গিয়ে নিজ চোখে চাক্ষুষ করেছেন বহু অনিয়ম৷ কিন্তু নেওয়া হয়নি কোনো ধরনের কঠোর পদক্ষেপ সেসব কর্মীদের বিরুদ্ধে৷ যার ফলে ভুক্তভোগী আপামর জনগণ৷ আর নির্বাচনকে কেন্দ্র করে মন্ত্রীরা যখন ব্যস্ত ভোট প্রচারে, তখন একাংশ গুণধর চিকিৎসক হাসপাতালে যাওয়ায় ছেড়ে দিয়েছে৷ বাড়িতে বসে মোটা অংকের বিনিময়ে রোগে পরিষেবা দিচ্ছে৷ আবার জনগণের অর্থ দিয়ে প্রতিমাসে মোটা বেতনও গুনছে৷ বাম আমল কিংবা রামামল সব আমলেই কর্মচারী নেতাদের যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ৷ মিলে না সঠিকভাবে পরিষেবা৷ যা আবারো অভিযোগ রূপে উঠে এসেছে কদমতলা সামাজিক হাসপাতাল থেকে৷  

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্যে আন্দোলনের প্রেক্ষিতে আগরতলায় মোমবাতি প্রজ্বলন, প্রয়াত পরীক্ষার্থীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: জাতীয় স্তরে নিট পরীক্ষা নিয়ে বিতর্ক এবং ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রবিবার আগরতলার সার্কিট…

ByByReshmi Debnath Jul 26, 2026

গ্রাম প্রধানের বিরুদ্ধে ক্ষোভ, পরিবর্তনের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশে আবেদন আড়ালিয়া গ্রামবাসীর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: চড়িলাম ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবেশ চৌধুরীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top