News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু, চলবে ১২ ফেব্রুয়ারী পর্যন্ত
Image

পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু, চলবে ১২ ফেব্রুয়ারী পর্যন্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারী৷৷ নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত ভোট কর্মীদের জন্য পোস্টাল ব্যালটের  মাধ্যমে ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে বুধবার থেকে৷ রাজ্যের ২৩ টি স্থানে একই রকম ভাবে পোস্টাল ব্যালট এর মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে৷  শিশু বিহার সুকলের ভোট সেন্টার পরিদর্শন শেষে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক কিরন গিত্যে৷ ২০২৩ সালের বিধানসভা নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত ভোট কর্মী, আরক্ষা কর্মী, টি এস আর জওয়ান,  গাড়িচালক এবং জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান প্রক্রিয়া শুরু  হয়েছে বুধবার থেকে৷ মঙ্গলবার পর্যন্ত ফর্ম টুয়েলভ এর মাধ্যমে আবেদন করেছেন ৪০ হাজার জন৷ পাঁচ  দিনব্যাপী চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া৷ সদর মহকুমার অন্তর্গত ৮ টি বিধানসভা কেন্দ্রের জন্য রাজধানীর শিশু বিহার সুকলে ১৩ টি কক্ষ পোস্টাল ব্যালট এর জন্য ব্যবহার করা হচ্ছে৷ প্রথম দিনে বড় মাত্রায় ভোট গ্রহণ  কর্মী ও আরক্ষা কর্মীরা পোস্টাল ব্যালট এর মাধ্যমে ভোট দেওয়ার জন্য আসেন৷ এদিন শিশু বিহার সুকলের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ  পক্রিয়া খতিয়ে দেখে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক কিরন গিত্যে৷ তিনি জানান রাজ্যের ২৩ টি স্থানে একই রকম ভাবে পোস্টাল ব্যালট এর মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে৷  ভোট গ্রহণের সঙ্গে যুক্ত সমস্ত কর্মীরা যাতে সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷  আগামী ১২ ই ফেব্রুয়ারি বিকেল চারটের মধ্যে কোন কর্মচারী আবেদন করলে ভোট দান করতে পারবে বলে জানান তিনি৷ মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে ছিলেন জেলা নির্বাচনী আধিকারিক , পশ্চিম জেলার পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকেরা৷

Releated Posts

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top