News Flash

Image

রাজ্যপালের ভূমিকায় প্রশস্তি মদন মিত্রর

কলকাতা, ৮ ফেব্রুয়ারি (হি. স.) : ‘বহুদিন বাদে অত্যন্ত ভদ্র, রুচিসম্পন্ন, বাস্তববাদী, শিক্ষিত, সচেতন রাজ্যপাল পেয়েছে পশ্চিমবঙ্গ।’ বিধানসভার হট্টগোলের পর বেরিয়ে বুধবার এই মন্তব্য করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

মদনবাবু বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘ওরা ভুলে গিয়েছে, রাজ্যপাল হিসেবে যিনি এসেছেন, তাঁকে কেন্দ্রই সুপারিশ করে পাঠিয়েছে।’ তাঁর কথায়, রাজ্যপাল ভাষণে সরকারি যে সব পরিষেবার কথা বলেছেন, সেই পরিষেবা বিরোধীরাও পাচ্ছে। তবে বিরোধীদের ‘মেন্টাল হসপিটালে’র দরকার হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

শুধু মদনবাবু নন, ফিরহাদ হাকিম-সহ তৃণমূলের একাধিক বিধায়ক এদিন রাজ্যপালকে অবমাননা করা হয়েছে বলে সরব হয়েছেন। রীতি মেনে এদিন বাজেট অধিবেশনের সূচনা হয় রাজ্যপালের ভাষণে। সেই ভাষণে কেন রাজ্য সরকারের প্রশস্তি শোনা গেল, তা নিয়েই আপত্তি জানিয়েছেন বিজেপি বিধায়কেরা। রাজ্যপালের বিরুদ্ধে রীতিমতো ‘শেম শেম’ স্লোগান তোলা হয় বিজেপির তরফে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top