News Flash

  • Home
  • খেলা
  • কমলপুরে অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে ইয়ুথ সেন্টার চ্যাম্পিয়ন
Image

কমলপুরে অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে ইয়ুথ সেন্টার চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি।। চ্যাম্পিয়ন হলো ইয়ুথ রিক্রিয়েশন সেন্টার (‌ ওয়াই আর সি)‌। ফাইনাল ম্যাচে ৯ রানে পরাজিত করলো হালহুলি স্কুলকে। কমলপুর মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। মঙ্গলবার হালহুলি স্কুল মাঠে অনুষ্ঠিত লো স্কোরিং ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ইয়ুথ রিক্রিয়েশন সেন্টার ৭২ রান করে। দল সর্বোচ্চ ২০ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষেশুভঙ্কর শুক্লবৈদ্য ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ এবং শায়নদীপ সূত্রধর ১৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি।  হালহুলি স্কুলের পক্ষে প্রীয়াস দাস (‌৩/‌৫), কমল শীল (২/‌১২‌) এবং সৌরভ টাংলা (‌২/‌১৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে শায়নদ্বীপ সূত্রধরের (‌৪/‌১৯) দুরন্ত বোলিংয়ে ৬৪ রানে গুটিয়ে যায় হালহুলি স্কুল। দলের পক্ষে সৌরভ টাংলা ৪৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং বিশ্বজিৎ রুদ্রপাল ২১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান।‌‌‌‌ ইয়ুথ রিক্রিয়েশন সেন্টারের শায়নদীপ ছাড়া তুষার শীল (‌২/‌১১) সফল বোলার।‌

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top